11:48 pm, Monday, 3 August 2026

চাঁদপুরে ভোক্তার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

  • MIT ERP
  • Update Time : 11:47:54 pm, Monday, 3 August 2026
  • 0

চাঁদপুরে ভোক্তার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে জেলার পুরাণবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়। অভিযানে মূল্যতালিকা না রাখা, লাইসেন্স ছাড়া এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে ঘি বিক্রি, অন্যের বস্তা ব্যবহার করে চাল বাজারজাত, নকল বিড়ি বিক্রি, পানিযুক্ত সয়াবিন তেল বিক্রি এবং অনুমোদন ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের বস্তা বিক্রির প্রমাণ পাওয়া যায়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স সৌরভ ট্রেডার্সকে ৪০ হাজার টাকা, আলী আকবরকে ১০ হাজার টাকা, মাসুদ স্টোরকে ১০ হাজার টাকা, মেসার্স আবুল বাশার স্টোরকে ৫ হাজার টাকা এবং আবুল ব্যাপারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযানের সময় অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির একটি দল সার্বিক সহযোগিতা করে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে ভোক্তার অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

Update Time : 11:47:54 pm, Monday, 3 August 2026