আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

মাঠে ফিরে জয়ের দেখা পেলেন না মেসি

  • MIT ERP
  • Update Time : 04:17:14 am, Monday, 3 August 2026
  • 50

মাঠে ফিরে জয়ের দেখা পেলেন না মেসি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিশ্বকাপ ফাইনালে হারার হতাশা ভুলে ক্লাব ফুটবলে মাঠে নেমেছেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামির হয়ে ফেরার ম্যাচটা অবশ্য জয়ে রাঙাতে পারলেন না তিনি। মেজর লিগ সকারে কলম্বাস ক্রুর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ফ্লোরিডার ক্লাবটি। ম্যাচের ৫৩ মিনিটে মাঠে নামেন মেসি। তাকে নামতে দেখে গ্যালারিতে উল্লাস বেড়ে যায় সমর্থকদের। অন্য আর্জেন্টাইন রদ্রিগো ডি পলও এদিন মাঠে নেমেছিলেন। শুরুর একাদশে ছিলেন তিনি। বিশ্বকাপ ফাইনালের পর মাঠে নামলেও গোলের দেখা পাননি তিনি। গোল করতে না পারলেও দ্বিতীয়ার্ধে দুটি ভালো সুযোগ পেয়েছিলেন। তবে দুটি শটই লক্ষ্যভ্রষ্ট হয়। যোগ করা সময়েও পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। বৈরী আবহাওয়ার কারণে ৪০ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচটি। ইন্টার মিয়ামির হয়ে গোলের শুরু করেন লুইস সুয়ারেজ। ১৬ মিনিটে তার গোলেই এগিয়ে যায় মিয়ামি। টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পান। ইয়ানিক ব্রাইটের বল দখলের পর মাঝমাঠ থেকেই প্রতিপক্ষ গোলরক্ষককে অনেকটা এগিয়ে থাকতে দেখে দুর্দান্ত এক লব শটে মৌসুমের দশম গোলটি করেন তিনি। ৩৪তম মিনিটে হুগো পিকার্ডের ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন মায়ামির ডিফেন্ডার কাসেমিরো। এতে সমতায় ফেরে কলম্বাস। প্রথমার্ধের যোগ করা সময়ে সুয়ারেজের ক্রস থেকে হেডে গোল করেন নোয়া অ্যালেন। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল হলেও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনায় সিদ্ধান্ত বদলে গোলটি বৈধ ঘোষণা করা হয়। এটি ছিল চলতি মৌসুমে অ্যালেনের প্রথম গোল। তবে হাল ছাড়েনি কলম্বাস। ৮৪তম মিনিটে ব্রাইস মেন্দেজের দুর্দান্ত ফ্রি-কিক ইন্টার মিয়ামির গোলরক্ষক রোকো রিওস নোভোকে পরাস্ত করে জালে জড়ায়। তাতেই ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। এই ড্রয়ে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল ইন্টার মিয়ামি। শীর্ষে থাকা ন্যাশভিল এসসির সংগ্রহ ৪০ পয়েন্ট। অন্যদিকে ২০ পয়েন্ট নিয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সের প্লে-অফের লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল কলম্বাস ক্রু।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যশোর সীমান্তে ১৫ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

মাঠে ফিরে জয়ের দেখা পেলেন না মেসি

Update Time : 04:17:14 am, Monday, 3 August 2026