আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন, ১৪৩৩ | ০৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

সোনাই নদীতে তরিকুলের জালে ধরা পড়ল ৫ কেজির গ্রাস কার্প

  • MIT ERP
  • Update Time : 05:51:42 pm, Sunday, 2 August 2026
  • 53
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা ও হাকিমপুর সীমান্ত এলাকা দিয়ে প্রবাহিত সোনাই নদী থেকে একটি বিশাল আকৃতির গ্রাস কার্প মাছ ধরা পড়েছে। রোববার (০২ আগস্ট) সকালে স্থানীয় জেলে মো. তরিকুল ইসলামের জালে মাছটি ধরা পড়ে। মাছটির ওজন প্রায় ৫ কেজি বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তসংলগ্ন সোনাই নদীতে খেপলা (ঝাঁকি) জাল ফেলে মাছ ধরছিলেন তরিকুল ইসলাম। একপর্যায়ে জালে ভারী কিছু আটকা পড়ার অনুভূতি পান তিনি। পরে জাল টেনে নদীর পাড়ে তুলতেই দেখা যায়, একটি বড় আকৃতির তাজা গ্রাস কার্প মাছ ধরা পড়েছে। এত বড় মাছ ধরা পড়ার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ মাছটি এক নজর দেখতে ভিড় জমান। অনেকেই মাছটির সঙ্গে ছবি তুলতেও আগ্রহ দেখান। স্থানীয়দের ভাষ্য, সীমান্তবর্তী এই ছোট নদীতে সাধারণত এত বড় আকারের মাছ দেখা যায় না। তাদের ধারণা, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধির কারণে মাছটি উজান থেকে বা সীমান্ত পেরিয়ে সোনাই নদীতে চলে এসেছে। হঠাৎ করে সীমান্তবর্তী নদীতে এমন বড় মাছ ধরা পড়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সাতক্ষীরায় বিদ্যুতের খুঁটি ভেঙে হোটেল ও ইজিবাইক তছনছ

সোনাই নদীতে তরিকুলের জালে ধরা পড়ল ৫ কেজির গ্রাস কার্প

Update Time : 05:51:42 pm, Sunday, 2 August 2026