আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন, ১৪৩৩ | ০৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

সিভাসুর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী

  • MIT ERP
  • Update Time : 09:34:34 pm, Tuesday, 22 September 2026
  • 13

সিভাসুর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী।

উপাচার্য হিসেবে যোগদানের পর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে তিনি বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিভাসুর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন। এর আগে প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী সিভাসুর উচ্চশিক্ষা ও গবেষণা দপ্তরের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান হলের প্রভোস্ট এবং মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বোর্ডের সদস্য এবং সিভাসু অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি অর্জন করেন।

পরে দক্ষিণ কোরিয়ার চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমএসসি ও পিএইচডি ডিগ্রি এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক ইউনিভার্সিটি থেকে পোস্টডক্টরেট সম্পন্ন করেন। ২০০৩ সালে সিভাসুর মেডিসিন ও সার্জারি বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন তিনি। দীর্ঘ ২৩ বছর ধরে শিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী।

উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ ক্লিনিক সিলগালা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সিভাসুর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী

Update Time : 09:34:34 pm, Tuesday, 22 September 2026