আজ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন, ১৪৩৩ | ০৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ১০০%

সাতক্ষীরায় বিদ্যুতের খুঁটি ভেঙে হোটেল ও ইজিবাইক তছনছ

  • MIT ERP
  • Update Time : 11:00:41 pm, Tuesday, 22 September 2026
  • 14

সাতক্ষীরায় বিদ্যুতের খুঁটি ভেঙে হোটেল ও ইজিবাইক তছনছ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অবহেলা ও উদাসীনতার চূড়ান্ত খেসারত দিতে হলো সাতক্ষীরার আশাশুনি বাজারের ব্যবসায়ীদের। স্থানীয়দের বারবার তাগিদ এবং কর্মকর্তাদের সরজমিন পরিদর্শনের পরও ব্যবস্থা না নেয়ায় শেষ পর্যন্ত দুমড়েমুচড়ে ভেঙে পড়েছে একটি জীর্ণ বিদ্যুতের পোলের (খাম্বা)। এতে একটি ইজিবাইক দুমড়েমুচড়ে চুরমার হয়ে গেছে এবং একটি খাবারের হোটেলের চাল ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা আশাশুনি বাজারের ব্যস্ততম জনতা ব্যাংক মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। তবে ঘটনার সময় মুষলধারে বৃষ্টি চলায় রাস্তায় পথচারীদের উপস্থিতি কম ছিল। ফলে বড় ধরনের কোনো প্রাণহানি বা মর্মান্তিক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সাধারণ মানুষ। স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জনতা ব্যাংক মোড়ের উক্ত বৈদ্যুতিক পোলটি দীর্ঘদিন ধরেই অত্যন্ত জরাজীর্ণ ও বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে ছিল।

যেকোনো মুহূর্তে এটি ভেঙে পড়ে বড় দুর্ঘটনার আশঙ্কা করছিলেন স্থানীয়রা। সাধারণ মানুষের দাবির মুখে প্রায় এক মাস পূর্বে আশাশুনি পল্লী বিদ্যুৎ অফিসের প্রতিনিধিদল এসে পোলটির বিস্তারিত পরিদর্শন করেন, পরিমাপ নেন এবং ছবি তুলে নিয়ে যান। সে সময় দ্রুত পোলটি অপসারণ বা পরিবর্তনের আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ করে কোনো কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে পোলটি ভেঙে রাস্তার ওপর আছড়ে পড়ে।

এ সময় পোলের নিচে চাপা পড়ে আশাশুনি সদর ইউনিয়নের ধান্যহাটি গ্রামের গণেশ কুমার সরকারের একটি চলন্ত ইজিবাইক সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। একই সঙ্গে পোলের টানে পাশের শ্রীকলস গ্রামের আজহারুল ইসলামের হোটেলের বারান্দার চাল ও খুঁটি উপড়ে ভেঙে পড়ে। হঠাৎ বিদ্যুতের পোল ভেঙে পড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্কে পুরো বাজার এলাকায় হুড়োহুড়ি ও চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত ইজিবাইক মালিক গণেশ কুমার সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, পল্লী বিদ্যুতের চরম অবহেলার কারণেই আজ আমার আয়ের একমাত্র সম্বলটি শেষ হয়ে গেল। এক মাস আগেই তারা ছবি তুলে নিয়ে গেছে, কিন্তু পরিবর্তন করেনি। সময়মতো নতুন পোল বসালে আমার এই ক্ষতি হতো না। এ বিষয়ে জানতে চাইলে আশাশুনি পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মো. মাহমুদুল জানান, উপকূলীয় এলাকা হওয়ায় অতিরিক্ত লবণাক্ততার কারণে সিমেন্টের পোলে লোনা ধরে ভেতরের রড ক্ষয়প্রাপ্ত হয়ে ভেতরে জং ধরেছিল।

এর মধ্যে টানা মুষলধারে বৃষ্টির প্রভাবে পোলটি হঠাৎ ভেঙে পড়েছে। খবর পেয়েই আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে এবং নতুন পোল স্থাপন ও লাইন সংস্কারের কাজ শুরু করেছে। ঘটনার খবর পেয়ে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এক মঞ্চে তারেক রহমানসহ বিশ্বনেতারা

সাতক্ষীরায় বিদ্যুতের খুঁটি ভেঙে হোটেল ও ইজিবাইক তছনছ

Update Time : 11:00:41 pm, Tuesday, 22 September 2026