4:31 am, Saturday, 1 August 2026

জুলাই ছিল ন্যায়বিচার ও অধিকারের আন্দোলন

  • MIT ERP
  • Update Time : 03:26:20 am, Saturday, 1 August 2026
  • 2
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য এক অধ্যায়। এটি শুধু সাফল্যের গল্প নয়; গণমানুষের অধিকার, মর্যাদা এবং গণতান্ত্রিক আকাক্সক্ষার সম্মিলিত বহিঃপ্রকাশ। অভ্যুত্থানের সবচেয়ে বড় শক্তি ছিল আন্দোলনটির সর্বজনীন চরিত্র। শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবক, শ্রমজীবী, পেশাজীবী, নারী, তরুণ থেকে প্রবীণÑ সমাজের সর্ব স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই জুলাইকে একটি গণআন্দোলনে পরিণত করেছিল। এ ছাড়া নারীদের সক্রিয় ও সাহসী অংশগ্রহণ ছাড়া এই আন্দোলন কখনোই সর্বজনীন জনসমর্থন অর্জন করতে পারত না। উত্তাল জুলাইয়ের দিনগুলো ছিল অধিকার আদায়ের স্বপ্নে উজ্জীবিত। শিক্ষার্থীদের আহ্বানে রাজপথে নেমে আসা অসংখ্য সাধারণ মানুষের মতো আমিও আন্দোলনের অংশ ছিলাম। বিশ^বিদ্যালয় জীবনের রাজনৈতিক অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, গণআন্দোলন তখনই শক্তিশালী হয়, যখন সমাজের সব শ্রেণি-পেশা, ধর্ম, জাতিগোষ্ঠী এবং বিশেষ করে নারীদের অংশগ্রহণ নিশ্চিত হয়। এই বহুমাত্রিক সম্পৃক্ততাই জুলাই আন্দোলনকে প্রাণবন্ত করেছে, শক্তিশালী করেছে এবং শেষ পর্যন্ত ঐতিহাসিক গণঅভ্যুত্থানে রূপ দিয়েছে। জুলাই আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল, এটি কোনো একটি রাজনৈতিক দলের নিয়ন্ত্রিত কর্মসূচি হিসেবে মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়নি। দীর্ঘদিনের রাজনৈতিক সংকট, নাগরিক অধিকার সংকোচন, বৈষম্য এবং রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষ নিজেরাই প্রতিবাদের ভাষা খুঁজে নিয়েছিল। নাগরিকরাই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। এ কারণেই আন্দোলনটি এত দ্রুত দেশজুড়ে বিস্তৃত হয় এবং অভূতপূর্ব জনসমর্থন লাভ করে। জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা ছিল অনন্য। রাজপথে সাহস, নেতৃত্ব, সংগঠন এবং প্রতিরোধÑ প্রতিটি ক্ষেত্রে নারীরা দৃশ্যমান ছিলেন। হামলা, গ্রেপ্তার, ভয়ভীতি কিংবা প্রাণহানির আশঙ্কা তাদের দমিয়ে রাখতে পারেনি। বরং তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের মনোবল বাড়িয়েছেন, পরিবারকে রাজপথের সঙ্গে যুক্ত করেছেন এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা সৃষ্টি করেছেন। নারীদের উপস্থিতি জনগণকে একটি স্পষ্ট বার্তা দিয়েছিলÑ এটি কোনো গোষ্ঠী বা দলের আন্দোলন নয়; এটি মানুষের ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় বৈষম্য ও রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়া নারীদের অভিজ্ঞতা ছিল গভীর। রাজনৈতিক কারণে একজন ব্যক্তি নির্যাতনের শিকার হলে তার প্রভাব শুধু তার ওপরই পড়ে না; মা, বোন, স্ত্রী, সন্তানÑ পুরো পরিবার সেই ক্ষত বহন করে। অর্থনৈতিক অনিশ্চয়তা, সামাজিক নিরাপত্তাহীনতা এবং মানসিক চাপের বড় অংশই নারীদের কাঁধে এসে পড়ে। একই সঙ্গে শিক্ষা ক্ষেত্রে সাফল্য অর্জনের পরও কর্মক্ষেত্রে নারীরা বৈষম্যের মুখোমুখি হয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের সময় বহু নারী স্পষ্টভাবে বলেছিলেন, তাদের প্রয়োজন বিশেষ সুবিধা নয়, প্রয়োজন বৈষম্যমুক্ত রাষ্ট্র। সেই আকাক্সক্ষাই তাদের রাজপথে নিয়ে এসেছিল এবং আন্দোলনকে আরও বিস্তৃত ভিত্তি দিয়েছিল। আমার দৃষ্টিতে জুলাই গণঅভ্যুত্থানের পেছনের মূল প্রেরণা ছিল দীর্ঘ সময় ধরে জমে থাকা মানুষের ক্ষোভ। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে বিরোধী মতের প্রতি অসহিষ্ণুতা, রাজনৈতিক দমন-পীড়ন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বিতর্ক, বিচারবহির্ভূত হত্যাকা-, গুমের অভিযোগ, নির্বাচনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন এবং নাগরিক অধিকারের সংকোচনÑ এসব বিষয় নিয়ে সমাজে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছিল। সেই জমে থাকা ক্ষোভই জুলাইয়ে বিস্ফোরিত রূপ নেয়। মানুষ কেবল একটি ইস্যুর জন্য নয়; বরং একটি অধিকতর জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্রের প্রত্যাশায় রাজপথে নেমেছিল। একটি বিষয় এখনো আমাকে ভাবায়। জুলাই অভ্যুত্থানে নারীদের সামনের সারিতে থাকলেও রাষ্ট্রীয় নীতিনির্ধারণ, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ এবং নেতৃত্বের গুরুত্বপূর্ণ পর্যায়ে তাদের উপস্থিতি এখনো সন্তোষজনক নয়। রাজনৈতিক দলগুলোর ভেতরে নারীর নেতৃত্ব বিকাশের বাস্তব সুযোগ আরও বাড়াতে হবে। সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে আন্দোলনে তাদের আত্মত্যাগ ও অবদানের পূর্ণ মূল্যায়ন সম্ভব হবে না। জুলাই আমাদের শিখিয়েছে, রাষ্ট্র গঠনের প্রশ্নে নারীকে সহযাত্রী নয়, সমান অংশীদার হিসেবে দেখতে হবে। আমার কাছে জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন হলোÑ দেশের মানুষ দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক উত্তরণের একটি নতুন সম্ভাবনা তৈরি করেছে। এখন সংস্কার, নির্বাচন, অর্থনীতি কিংবা প্রশাসন নিয়ে মতপার্থক্য থাকবেÑ এটাই গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য। রাজনৈতিক বিতর্ক গণতন্ত্রকে শক্তিশালী করে। কিন্তু সেই বিতর্ককে জুলাইয়ের মৌলিক অর্জনের সঙ্গে একাকার করা উচিত নয়। জুলাইয়ের শিক্ষা হলোÑ জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক এবং রাষ্ট্রকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। জুলাইয়ের শক্তিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিষ্ঠিত হয়েছে বিচার, রাষ্ট্রসংস্কার, গণপরিষদ নির্বাচন এবং দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য। আমরা বিশ্বাস করি, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা কেবল একটি রাজনৈতিক পরিবর্তনে সীমাবদ্ধ নয়; বরং একটি নতুন, জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। সেই রাষ্ট্র নির্মাণে নারীদের সমঅংশীদারিত্ব নিশ্চিত করাই হবে জুলাইয়ের চেতনার প্রতি প্রকৃত সম্মান।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

জুলাই ছিল ন্যায়বিচার ও অধিকারের আন্দোলন

Update Time : 03:26:20 am, Saturday, 1 August 2026