1:10 am, Saturday, 1 August 2026

তরুণদের ক্ষোভ অবহেলা করলে পাকিস্তানেও উত্থান হতে পারে ‘ককরোচ’দের

  • MIT ERP
  • Update Time : 11:41:22 pm, Friday, 31 July 2026
  • 5
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাকিস্তানের তরুণ সমাজের মধ্যে বাড়তে থাকা হতাশা ও অসন্তোষ ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক কিংবা সামাজিক অস্থিরতার কারণ হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তার মতে, সরকার যদি দীর্ঘদিনের কাঠামোগত সমস্যার সমাধান এবং যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে না পারে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে নাকভি বলেন, সীমিত কর্মসংস্থান ও বিদ্যমান ব্যবস্থার প্রতি তরুণদের অসন্তোষকে কোনোভাবেই গুরুত্বহীন ভাবা উচিত নয়। নীতিনির্ধারকদের এ বিষয়ে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, দেশের তরুণদের প্রত্যাশা পূরণে সরকার ব্যর্থ হচ্ছে। এ প্রসঙ্গে রূপক অর্থে তিনি মন্তব্য করেন, আপনি তাদের তরুণ বলুন, তেলাপোকা বা ককরোচ বলুন, কিংবা অন্য কিছু—নাম যাই হোক না কেন, তারা যদি একত্রিত হয়ে যায়, তাহলে পুরো পরিস্থিতি পাল্টে দিতে সক্ষম হবে। নাকভির এই মন্তব্য ইতোমধ্যে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

এআই দিয়ে ভিডিও নির্মাণ অনেক সাশ্রয়ী: বাপ্পা মজুমদার

তরুণদের ক্ষোভ অবহেলা করলে পাকিস্তানেও উত্থান হতে পারে ‘ককরোচ’দের

Update Time : 11:41:22 pm, Friday, 31 July 2026