আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ৫১%

ওষুধের বাজারে কৃত্রিম সংকট: ঔষধ প্রশাসনসহ ৪ স্থানে দুদকের অভিযান

  • MIT ERP
  • Update Time : 11:28:25 pm, Wednesday, 11 November 2026
  • 15

ওষুধের বাজারে কৃত্রিম সংকট: ঔষধ প্রশাসনসহ ৪ স্থানে দুদকের অভিযান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অত্যাবশ্যকীয় ১১৭টি ওষুধের কৃত্রিম সংকট তৈরি এবং সাধারণ ওষুধের বদলে চড়া দামের অতিরিক্ত ফর্মুলেশনযুক্ত ওষুধ বিক্রি করে সাধারণ মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ঔষধ প্রশাসন অধিদপ্তরসহ চারটি স্থানে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১১ নভেম্বর) দুদকের এনফোর্সমেন্ট টিম এসব অভিযান পরিচালনা করে। দুদক সূত্রে জানা গেছে, জরুরি ১১৭টি ওষুধের কৃত্রিম সংকট সৃষ্টি, সাধারণ ওষুধের পরিবর্তে অধিক মূল্যের অতিরিক্ত ফর্মুলেশনযুক্ত ওষুধ বিক্রি এবং এর মাধ্যমে সাধারণ মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরির অভিযোগে দুদকের প্রধান কার্যালয় থেকে ঔষধ প্রশাসন অধিদপ্তরে অভিযান চালানো হয়।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম অত্যাবশ্যকীয় ১১৭টি ওষুধের তালিকা, ওষুধের মূল্য নির্ধারণসংক্রান্ত কমিটির সভার কার্যবিবরণীসহ প্রয়োজনীয় বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে। সংগৃহীত তথ্য-উপাত্ত ও নথিপত্র পর্যালোচনা করে এ বিষয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। এদিকে, দলিল নিবন্ধন ও নকল উত্তোলনে অতিরিক্ত অর্থ আদায় এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে পাবনা সদর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আরেকটি অভিযান পরিচালনা করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পাবনা।

অভিযানকালে দুদকের সদস্যরা কার্যালয়ের দলিল লেখকদের সেরেস্তা, রেকর্ডরুম ও এজলাস কক্ষের আশপাশে অবস্থান করে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি অভিযোগের বিষয়ে সরেজমিনে তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার জন্য সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত সেবাগ্রহীতাদের বক্তব্যে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

তারা জানান, দলিল নিবন্ধনের ক্ষেত্রে দলিল লেখক সমিতির নামে দলিল লেখকেরা সরকার নির্ধারিত ফির বাইরে জনপ্রতি ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করছেন। অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত ও নথিপত্র পর্যালোচনা করে এ অভিযোগের বিষয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। এ ছাড়া, আরেকটি অভিযানে অভিযোগের যথার্থতা যাচাই ও নির্মাণকাজের গুণগত মান পরীক্ষা করতে একজন নিরপেক্ষ প্রকৌশলীর উপস্থিতিতে সংশ্লিষ্ট প্রকল্পের নথিপত্র সংগ্রহ, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ এবং প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করা হয়।

এ সময় প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও কাজের গুণগত মান সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের বক্তব্যও নেওয়া হয়। নিরপেক্ষ প্রকৌশলীর কারিগরি মতামত এবং সংগৃহীত নথিপত্র ও তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এ অভিযোগের বিষয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মানিকগঞ্জে পর্যটন সার্কিট গঠনে স্টেকহোল্ডার সভা, গুরুত্ব পাচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি

ওষুধের বাজারে কৃত্রিম সংকট: ঔষধ প্রশাসনসহ ৪ স্থানে দুদকের অভিযান

Update Time : 11:28:25 pm, Wednesday, 11 November 2026