আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ৫১%

নাশকতার ভিডিও পাঠালেই মিলছে টাকা, নেপথ্যে কারা?

  • MIT ERP
  • Update Time : 09:50:59 pm, Wednesday, 11 November 2026
  • 19

নাশকতার ভিডিও পাঠালেই মিলছে টাকা, নেপথ্যে কারা?

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় নতুন এক অপরাধ নেটওয়ার্কের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা। এসব ঘটনায় মাঠপর্যায়ে ককটেল নিক্ষেপের কাজে মাদকাসক্ত ও ভাসমান মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পদপ্রত্যাশী তরুণদেরও ব্যবহার করা হচ্ছে।

জানা গেছে, নাশকতার পর নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও পাঠালে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে অর্থ। পুরো নেটওয়ার্কের যোগাযোগের সূত্র মিলেছে কয়েকটি ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বরে। এতে তদন্তসংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ ও কৌতূহল। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, সাম্প্রতিক সময়ে রাজধানীর যাত্রাবাড়ী, কমলাপুর ও সুপ্রিম কোর্ট এলাকায় ঘটে যাওয়া ধারাবাহিক বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে এই চক্রের নানা তথ্য উঠে এসেছে।

মাঠপর্যায়ে ককটেল নিক্ষেপের জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কাজে লাগানো হচ্ছে। নাশকতার পর হামলাকারীরা ঘটনার ভিডিও ধারণ করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান। এরপর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যায় নির্ধারিত অর্থ। কোনো কোনো ক্ষেত্রে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে নারায়ণগঞ্জ ও রাজধানীর জেনেভা ক্যাম্পে গোপনে ককটেল তৈরির কারখানার সন্ধান পাওয়ার পর নড়েচড়ে বসেছে নিরাপত্তা বাহিনী।

গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানে চক্রের স্থানীয় সদস্যদের একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে। তদন্তসংশ্লিষ্টদের ধারণা, দেশের বাইরে কিংবা সীমান্তের ওপারে অবস্থান করা প্রভাবশালী কয়েকজন ব্যক্তি এই নেটওয়ার্কের নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছেন। তবে যোগাযোগের ক্ষেত্রে ভারতীয় নম্বর ব্যবহারের বিষয়টি সামনে এলেও চক্রের সদস্যরা ভারতে অবস্থান করছেন কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ভারতীয় নম্বর ব্যবহার করলেই সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান ভারতে বলে নিশ্চিত হওয়া যায় না। রোমিং সুবিধা কিংবা ইন্টারনেটভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এসব নম্বর পরিচালনা করা সম্ভব। এরই মধ্যে সন্দেহভাজন এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার এবং ডেমরা থেকে চক্রের আরেক সমন্বয়ককে আটক করার ঘটনায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে।

তবে এই নেটওয়ার্কের মূল পরিকল্পনাকারী কারা, কোথা থেকে আসছে অর্থের জোগান এবং কারা এর নিয়ন্ত্রণ করছে—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। এ বিষয়ে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদও বলেছেন, সীমান্তের ওপার থেকে ইন্ধন দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। আমাদের কাছে যেসব তথ্য আছে, তাতে আমরা বিশ্লেষণ করে এটাই জানতে পেরেছি।

আমরা অত্যন্ত কঠোরভাবে এসব মোকাবিলা করব। এমনকি আজ বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে একমত পোষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন সময়ে ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।

সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট নেত্রী অডিও ও ভিডিও কলে তার দলের নেতাদের নির্দেশ দিচ্ছেন জুলাই আন্দোলনকারীদের তালিকা করতে এবং তাদের ঘরবাড়ি ভেঙে দিতে। তিনি দেশে ফিরলে জুলাইযোদ্ধাদের চরম শিক্ষা দেবেন বলেও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সব মিলিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) নিবিড় নজরদারি ও ধারাবাহিক অভিযানে নাশকতার এই নেটওয়ার্কের পুরো চিত্র উন্মোচন এবং এর নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করা এখন তদন্তকারীদের সামনে বড় চ্যালেঞ্জ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নিলয় ও মাহির রোমান্টিক কমেডি নাটক ‘জটিল প্রেম’

নাশকতার ভিডিও পাঠালেই মিলছে টাকা, নেপথ্যে কারা?

Update Time : 09:50:59 pm, Wednesday, 11 November 2026