আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২০°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবি পুলিশের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা

  • MIT ERP
  • Update Time : 06:29:53 pm, Wednesday, 11 November 2026
  • 18

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবি পুলিশের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য। এই ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে জেলা গোয়েন্দা পুলিশের এসআই রকিবউদ্দীন জনি বাদী হয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে কুষ্টিয়া মডেল থানায় এ মামলা করেন। জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযান চালাতে যায় ডিবি পুলিশের একটি দল।

এ সময় মাদকসেবীদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ডিবি পুলিশের সদস্যরা হামলার শিকার হয়। এ ঘটনায় আহত হয় ডিবি পুলিশের ৩ সদস্য। আহতরা হলেন- এসআই জনি, এসআই জিহাদ ও কনস্টেবল ইমরান। পরে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তারা হাসপাতাল ত্যাগ করেন।

কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি ফারুকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করে মামলাটি করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদারে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবি পুলিশের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা

Update Time : 06:29:53 pm, Wednesday, 11 November 2026