আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২০°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বাতিল না করে দ্রুত চালুর দাবি বিশেষজ্ঞদের

  • MIT ERP
  • Update Time : 05:10:12 pm, Wednesday, 11 November 2026
  • 17

ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বাতিল না করে দ্রুত চালুর দাবি বিশেষজ্ঞদের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা-গাজীপুর বাস দ্রুত পরিবহন (বিআরটি) প্রকল্প বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে তা দ্রুত চালুর দাবি জানিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ রুহিন হোসেন প্রিন্সসহ নগর পরিকল্পনাবিদ, স্থপতি ও পরিবহন বিশেষজ্ঞরা। একই সঙ্গে তারা এ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, ওয়ার্কস ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্ট এবং গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে রুহিন হোসেন প্রিন্স বলেন, প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও এ বিষয়ে সাধারণ মানুষকে কিছু জানানো হয়নি।

প্রকল্প বাস্তবায়ন অবশ্যই পরিকল্পনানির্ভর হতে হবে এবং সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিআরটি প্রকল্পে দুর্নীতি হয়ে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা উচিত। দুর্নীতির সমাধান না করে প্রকল্প বাতিল করা যুক্তিযুক্ত নয়। তিনি প্রকল্পের বিস্তারিত তথ্য প্রকাশ করে শ্বেতপত্র প্রকাশ এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বলেন, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ঢাকা-গাজীপুর বিআরটি করিডোরের নির্ধারিত বাস লেন বিলুপ্ত করে সড়কটি ছয় লেনের মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণের পর বাস না কিনে ও সেবা চালু না করেই এমন সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ।

তিনি বলেন, প্রকল্পের আর্থিক ও পরিচালনগত সমস্যা থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে হবে। প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত সব নথিপত্র সংরক্ষণ এবং নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। পাশাপাশি বিআরটি চালু ও পরিচালনার ব্যয়, যাত্রীদের সময় সাশ্রয়, পরিবেশগত সুফল এবং যানজটের কারণে আর্থিক ক্ষতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ঢাকা-গাজীপুর বিআরটি করিডোর ২০০৫ সালের কৌশলগত পরিবহন পরিকল্পনা, ২০১৫ সালের সংশোধিত পরিকল্পনা, ২০২৫ সালের হালনাগাদ পরিকল্পনা এবং গাজীপুরের পরিবহন মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে। তাই সামগ্রিক পরিবহন পরিকল্পনার আলোকে প্রকল্পটির ভবিষ্যৎ নির্ধারণ করা প্রয়োজন। বিমানবন্দর-গাজীপুর করিডোরকে নগরের প্রধান পরিবহন করিডোর হিসেবে ঘোষণা করে বিআরটি লেন বহাল রাখার দাবি জানান তিনি।

গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী শামসুল হক বলেন, ২০১২ সালে শুরু হওয়া বিআরটি প্রকল্প ১৪ বছরেও শেষ হয়নি। অথচ পাকিস্তানের পেশোয়ারে ২৮ কিলোমিটার বিআরটি প্রকল্প মাত্র দুই বছরে বাস্তবায়িত হয়েছে। প্রকল্পের প্রায় ৯৭ শতাংশ কাজ শেষ হওয়ার পর তা বাতিলের সিদ্ধান্তের কারণ এবং দীর্ঘসূত্রতার জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

প্রকল্পটি বাতিল হলে ২৫টি স্টেশনের সড়ক পারাপারের বিশেষ সুবিধা বন্ধ হয়ে নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে দুর্ভোগ বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাসুদুর রশিদ বলেন, বিআরটি প্রকল্পটি শুধু পরিবহনব্যবস্থার উন্নয়ন নয়, আশপাশের এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।

প্রকল্পে কোনো ত্রুটি থাকলে তা কারিগরিভাবে সংশোধন করতে হবে। পুরো প্রকল্প বাতিল করা বড় ধরনের ভুল হবে। তিনি দ্রুত প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রকল্পটি পুনরায় চালুর আহ্বান জানান। পরিবহন বিশেষজ্ঞ প্রকৌশলী ড. মাহবুবুল বারী বলেন, আর্থিক ও কারিগরি বিবেচনায় বিআরটি প্রকল্পটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময়। বিভিন্ন সমীক্ষায় এর সম্ভাব্যতা উঠে এসেছে।

এ করিডোরে বিপুলসংখ্যক বাসযাত্রী চলাচল করেন। বিআরটি চালু হলে পরিবেশ ও সড়ক নিরাপত্তার উন্নতি হবে। বাস ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থার সফল বাস্তবায়নের জন্যও নিরবচ্ছিন্ন গণপরিবহনব্যবস্থা প্রয়োজন। তাই প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে বিআরটি বাস্তবায়ন করা উচিত। সংবাদ সম্মেলনে বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মু. মুসলেহ উদ্দিন হাসান বলেন, বিআরটি প্রকল্প নিয়ে তাঁদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই।

বৃহত্তর জনস্বার্থে তাঁরা প্রকল্পটির বাস্তবায়ন চান। এটি কেবল পরিবহন প্রকল্প নয়, বরং বৃহৎ নগর রূপান্তরের উদ্যোগ। প্রকল্পের বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে প্রকল্পের ভবিষ্যৎ নির্ধারণে আট দফা দাবি তুলে ধরা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে—১৮ অক্টোবরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, সব বিকল্পের আর্থিক ও পরিবেশগত মূল্যায়ন, নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন ও শ্বেতপত্র প্রকাশ, বিমানবন্দর-গাজীপুর করিডোরকে নগরের প্রধান পরিবহন করিডোর ঘোষণা, ঢাকা ও দেশের অন্যান্য স্থানে বিআরটি চালুর উদ্যোগ এবং ঢাকা বিআরটি পিএলসিকে কারিগরি নেতৃত্বে শক্তিশালী করা। এ ছাড়া দেশের পরিবহনব্যবস্থার উন্নয়ন প্রকল্পনির্ভর না করে পরিকল্পনানির্ভর করার এবং বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিআইপির সভাপতি ড. মুহাম্মদ আরিফুল ইসলাম, গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী শামসুল হক, ওয়ার্কস ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ এবং সাবেক অধ্যক্ষ ও গাজীপুরের বাসিন্দা কফিল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ ও পেশাজীবীরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ভালুকায় শিক্ষিকার থাপ্পড়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী অসুস্থ হওয়ার অভিযোগ

ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বাতিল না করে দ্রুত চালুর দাবি বিশেষজ্ঞদের

Update Time : 05:10:12 pm, Wednesday, 11 November 2026