আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২০°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

  • MIT ERP
  • Update Time : 04:18:41 pm, Wednesday, 11 November 2026
  • 18

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। মঙ্গলবার বড় দরপতনের পর বুধবার ধাতুটির দামে এই ঊর্ধ্বগতি দেখা যায়। তবে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর আগামী মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

এতে করে মূল্যবান এই ধাতুর মূল্যে বড় ধরনের উত্থানের পথ আপাতত মসৃণ নয়। বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা ১২টা ৩৭ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৭ দশমিক ৩৩ ডলারে দাঁড়ায়। এর আগের দিন মঙ্গলবার (১০ নভেম্বর) স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৭ দশমিক ২১ ডলারে নেমে এসেছিল।

অন্যদিকে, আগামী ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৫ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে। বাজারের এই পরিস্থিতি সম্পর্কে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান স্টোনএক্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ম্যাট সিম্পসন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মঙ্গলবার বড় দরপতনের পর স্বর্ণের বাজারে পুনরুদ্ধারের প্রবণতা দেখা যাচ্ছে।

কারণ, দরপতনের সুযোগ নেওয়া ব্যবসায়ীরা মুনাফা তুলে নিচ্ছেন। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। বুধবার স্পট মার্কেটে রুপার দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৩ দশমিক ০১ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৫০ দশমিক ০৫ ডলারে পৌঁছেছে। এদিকে, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া শিক্ষকদের তথ্য চেয়েছে জবি প্রশাসন

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

Update Time : 04:18:41 pm, Wednesday, 11 November 2026