আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২০°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

রমজানে খেজুরসহ ১১ পণ্য বাকিতে আমদানির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

  • MIT ERP
  • Update Time : 03:57:43 pm, Wednesday, 11 November 2026
  • 22

রমজানে খেজুরসহ ১১ পণ্য বাকিতে আমদানির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে ১১টি পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে ইউসেন্স আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ সুবিধায় আমদানিকারকরা পণ্য হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করতে পারবেন। বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ-সংক্রান্ত সার্কুলার জারি করেছে। নতুন নির্দেশনার আওতায় চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানি করা যাবে। সরবরাহকারীর ঋণ (সাপ্লায়ার্স ক্রেডিট) অথবা ক্রেতার ঋণের (বায়ার্স ক্রেডিট) মাধ্যমে এসব পণ্য আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সূত্রে, প্রতিবছর রমজানে যেসব ভোগ্যপণ্যের চাহিদা বেশি থাকে, সেগুলোর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমদানিকারকরা যাতে আগেভাগে পণ্য আমদানির উদ্যোগ নিতে পারেন, সে জন্য ব্যাংকগুলোকে ৯০ দিন পর্যন্ত বায়ার্স ক্রেডিট বা সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় আমদানির সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ আমদানির বিপরীতে ৯০ দিন পর মূল্য পরিশোধ করা যাবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এক পর্যটকের মৃত্যুর পর সুন্দরবনে তিনদিনের ভ্রমণে নিষেধাজ্ঞা

রমজানে খেজুরসহ ১১ পণ্য বাকিতে আমদানির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Update Time : 03:57:43 pm, Wednesday, 11 November 2026