আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২০°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০ কোটি টাকার ২ লাখ ইয়াবাসহ আটক ২

  • MIT ERP
  • Update Time : 03:38:32 pm, Wednesday, 11 November 2026
  • 22

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০ কোটি টাকার ২ লাখ ইয়াবাসহ আটক ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক হয়েছেন। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নাফ নদীতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে সাবরাংয়ের নাফ নদী সংলগ্ন এলাকা থেকে বোটটি আটক করতে সক্ষম হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

পাশাপাশি ইয়াবা পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে। কোস্ট গার্ড আরও জানায়, এ মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

দেশের উপকূলীয় অঞ্চলে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এক পর্যটকের মৃত্যুর পর সুন্দরবনে তিনদিনের ভ্রমণে নিষেধাজ্ঞা

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০ কোটি টাকার ২ লাখ ইয়াবাসহ আটক ২

Update Time : 03:38:32 pm, Wednesday, 11 November 2026