আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২০°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন

  • MIT ERP
  • Update Time : 03:21:40 pm, Wednesday, 11 November 2026
  • 24

পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের দোগাছী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিনগত রাত ১২টার পর এই ঘটনা ঘটে।

এ সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে জানা গেছে।

গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল শাখার এজিএম আসাদুজ্জামান জানান, দোগাছী বাজারে একটি ভাড়া বাসায় ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। মঙ্গলবার রাত ১২টার পর দুর্বৃত্তরা ব্যাংকের সামনের অংশে এবং কক্ষের জানালা লক্ষ্যকরে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কক্ষের ভেতর আগুন ধরে যায়।

এ সময় ব্যাংকের নিরাপত্তাকর্মী বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আসাদুজ্জামান আরও জানান, আগুনে ব্যাংকের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘রাতেই টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এক পর্যটকের মৃত্যুর পর সুন্দরবনে তিনদিনের ভ্রমণে নিষেধাজ্ঞা

পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন

Update Time : 03:21:40 pm, Wednesday, 11 November 2026