আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২১°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় জমির নামজারি জটিলতায় হাজারো মানুষের ভোগান্তি

  • MIT ERP
  • Update Time : 12:16:37 pm, Wednesday, 11 November 2026
  • 26

ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় জমির নামজারি জটিলতায় হাজারো মানুষের ভোগান্তি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁওয়ের নবঘোষিত রুহিয়া ও ভুল্লি উপজেলায় নতুন উপজেলা গঠনের ৬ মাসেও নিশ্চিত হয়নি প্রয়োজনীয় প্রশাসনিক সেবা। সহকারী কমিশনার (ভূমি) পদ সৃষ্টি ও কর্মকর্তা পদায়ন না হওয়ায় দেখা দিয়েছে জমির নামজারিতে জটিলতা।

এতে জমি বিক্রি করতে না পেরে চিকিৎসার অর্থ জোগাড় করতে পারছেন না অনেকে। আবার কেউ পড়েছেন পারিবারিক ও আর্থিক সংকটে। ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার রাজগাঁও ইউনিয়নের রাজারামপুর গ্রামের কৃষক ইউনুস আলী ৯ বছর ধরে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। কৃষিকাজের জন্য ব্যবহৃত সেচযন্ত্র শ্যালোমেশিন ঘাড়ে নিয়ে ক্ষেতে যাওয়ার সময় পিছলে পড়ে যান তিনি।

তখন থেকে তার চিকিৎসা শুরু হয়। ঠাকুরগাঁও দিনাজপুর ও ঢাকায় গিয়ে চিকিৎসা করান। ওই ব্যাথার উপশম পেতে মেরুদণ্ডে অস্ত্রোপচারও করা হয়। কিন্তু সুফল মেলেনি। চিকিৎসকগণ তাকে মেরুদণ্ডে নাট ও স্ক্রু লাগানোর পলামর্শ দিলে তিনি রাজি হন নি। বেগতিক অবস্থায় তিনি ভারতে যান। সেখানকার চিকিৎসকও একই পরামর্শ দিলে তিনি নিশ্চয়তা চান। না পেয়ে দেশে ফিরে এসে ওষুধ পথ্য চালাতে থাকেন।

এরই মধ্যে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পাঁচবার স্ট্রোক করেছেন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ইচ্ছা থাকলেও অর্থের অভাবে থমকে আছে সবকিছু। চিকিৎসার পেছনে শেষ করেছেন সঞ্চিত অর্থ। এখন শেষ সম্বল জমি বিক্রি করে চিকিৎসার খরচ জোগাড় করতে চান তিনি। কিন্তু জমির নামজারি জটিলতায় আটকে আছে জমি বিক্রির উদ্যোগ একই অবস্থা রুহিয়া উপজেলার আখানগর গ্রামের সাবেক ইউপি সদস্য সোলেমান আলীর।

অবস্থাসম্পন্ন এই কৃষকের রয়েছে পাকা বাড়ি ও চালকল। কিন্তু চিকিৎসার পেছনে ব্যয় করতে গিয়ে এখন প্রায় নিঃস্ব। উন্নত চিকিৎসার জন্য জমি বিক্রি করতে চাইলেও নামজারি জটিলতায় তা সম্ভব হচ্ছে না। তাই তিনি ইউএনও ও ডিসির সঙ্গে সাক্ষাত করেছেন। কিন্তু কেউ তাকে দ্রুত নামজারির আশ্বাস দিতে পারেননি। ঠাকুরগাঁও জেলার রুহিয়া ও ভুল্লি উপজেলা ঘোষনার আগ পর্যন্ত রুহিয়া, রাজাগাঁও ও আখানগর ইউনিয়ন ভূমি অফিস ছিল জমজমাট।

সারাদিন অফিস খোলার পরপরই সেবাগ্রহীতা মানুষের পদচারণায় মুখরিত থাকত। কিন্তু নতুন উপজেলা ঘোষনার পর নামজারি বন্ধ থাকায় এসব অফিস এখন বিরাণভূমিতে পরিণত হয়েছে। লোকজন তেমন একটা যায় না। আখানগর এলাকার বয়োবৃদ্ধ তসলিম উদ্দীন তার স্ত্রীসহ হজে যেতে ইচ্ছুক। তাই তিনি জমি বিক্রি করে টাকার ব্যবস্থা করতে চান। কিন্তু জমির নামজারি না হওয়ায় জমি রেজিস্ট্রি দিতে পারছেন না এবং টাকা জোগাড় করতে না পেরে তার হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

আখানগর এলাকার ব্যবসায়ী মহির উদ্দীন বলেন, আমার ব্যংকে সিসি লোন আছে ৩০ লাখ টাকার। আমার ব্যবসায় লোকসান হওয়ায় দৈনিক সুদ বাড়ছে। তাই আমি জমি বিক্রি করে সেটি পরিশোধ করতে চাই। এ জন্য ৫ মাস আগে খারিজের আবেদন করেছি। এখন পর্যন্ত নামজারির কোনোকিছুই পাচ্ছি না। সে কারণে জমিও বিক্রি করতে না পেরে প্রতিদিন ব্যাংকে সুদ গুনতে হচ্ছে। ঢোলারহাট এলাকার কৃষক রফিকুল ইসলাম জানান, আমার লোন করার প্রয়োজনে কিছু জমির খারিজ করা প্রয়োজন।

এ জন্য ভূমি অফিসে আসা। কিন্তু ভূমি অফিসের লোকজন তাকে জানিয়েছেন রুহিয়া উপজেলার এসি ল্যান্ডের কোনো লোক না আসায় জমির খারিজ পাওয়া যাচ্ছে না। জমির নামজারি শুধু জমি কেনাবেচার বিষয় নয়, অনেকের কাছে এটি জীবন বাঁচানোরও অবলম্বন। কিন্তু প্রয়োজনীয় প্রশাসনিক পদ সৃষ্টি ও কর্মকর্তা পদায়ন না হওয়ায় ঠাকুরগাঁওয়ের নবঘোষিত রুহিয়া ও ভুল্লি উপজেলার ১১ ইউনিয়নের মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।

বিশেষ করে জরুরি প্রয়োজনে জমি বিক্রি করতে না পেরে আর্থিক সংকটে পড়ছেন অনেকে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নামজারি সংক্রান্ত জটিলতার কারণে আটকে আছে জমির মালিকানা পরিবর্তনের কার্যক্রম। এতে জমি কেনাবেচাসহ বিভিন্ন ভূমিসেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ১নং রুহিয়া ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, ১৯ মে রুহিয়া উপজেলার প্রজ্ঞাপন জারির পর থেকে বন্ধ রয়েছে রুহিয়া উপজেলার নামজারি কার্যক্রম।

প্রথম প্রথম মানুষ অফিস আসত খারিজের জন্য। ধীরে ধীরে বিষয়টি জানাজানি হওয়ার পর এখন আর তেমন একটা কেউ অফিসে আসেন না। একমাত্র কন্যাদায়গ্রস্থ পিতা বা অসুস্থতায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে ইচ্ছুক তারাই আসছেন। কিন্তু আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না। অসহায় অবস্থায় তাদের সান্ত্বনা দেওয়া ছাড়া কিছুই করার নেই। এ ব্যপারে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক নতুন ২ উপজেলায় জনগণের নামজারির ক্ষেত্রে হয়রানির কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়কে অবগত করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। এ জন্য এসিল্যান্ডের পদটি সৃজন করতে হবে। ভূমি মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রনালয় যোগাযোগ করে পদটি সৃজন সৃজন করা হলে অর্থ মন্ত্রনালয় থেকে অর্থনৈতিক কোড সৃজন করা হবে। তারপরই নামজারি কার্যক্রমটি শুরু করা যাবে। এ জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। আশা করছি, খুব শীঘ্রই এই দুর্ভোগ থেকে জনগণ মুক্তি পাবে।

বর্তমান সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পর ৭ মে দেশে যে ৫টি নতুন উপজেলা গঠনের ঘোষণা দেয় তার মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে রুহিয়া ও ভুল্লি নামে পৃথক দুটি উপজেলা গঠনের ঘোষণা দেয়। এ বিষয়ে ১৯ মে প্রজ্ঞাপন জারি করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রাজধানীর মিরপুরে পার্কিং করা তিন যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় জমির নামজারি জটিলতায় হাজারো মানুষের ভোগান্তি

Update Time : 12:16:37 pm, Wednesday, 11 November 2026