আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক, ১৪৩৩ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩০°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২১°C
বৃষ্টির সম্ভাবনা: ৩৯%

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন: ১১ আসন ক্ষতিগ্রস্ত, আটক ২

  • MIT ERP
  • Update Time : 10:57:52 am, Wednesday, 11 November 2026
  • 29

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন: ১১ আসন ক্ষতিগ্রস্ত, আটক ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে শান্টিং করার সময় তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ‘ট’ বগির ১১টি আসন পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পাশের ‘জ’ বগির আসনগুলোতে ডিজেলজাতীয় দাহ্য পদার্থ ছিটানো অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে আখাউড়া রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়সংলগ্ন শান্টিং লাইনে এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা যায়, আখাউড়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি ওয়াশিং কার্যক্রম শেষে শান্টিংয়ের জন্য নির্ধারিত স্থানে রাখা হয়েছিল।

এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ট্রেনের ‘ট’ বগিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ‘ট’ বগির সাতটি টু-সিটার ও চারটি ফোর-সিটার আসন ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ‘জ’ বগির আসনগুলোতে পেট্রোল বা ডিজেলজাতীয় দাহ্য পদার্থ স্প্রে করা অবস্থায় পাওয়া যায়।

দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি। এদিকে, ঘটনার খবর পেয়ে ওয়াশিং ফিট এলাকায় অভিযান চালানোর সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে মো. রুনি (২৬) ও মোরছালিন (১৮) নামে দুজনকে আটক করা হয়। তাদের বাড়ি কুমিল্লায়। পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করেন।

অগ্নিকাণ্ডের কারণে তিতাস কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা ৩০ মিনিট পর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ড: বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৩২ জন

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন: ১১ আসন ক্ষতিগ্রস্ত, আটক ২

Update Time : 10:57:52 am, Wednesday, 11 November 2026