আজ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম

  • MIT ERP
  • Update Time : 09:51:33 am, Tuesday, 10 November 2026
  • 28

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের জন্য ২৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে সরকার। নতুন এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী কায়েs আহমেদ সেলিম।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী মাসুদ আহমেদ মিলন। আন্তর্জাতিক ক্রীড়াবিদ মো. জাবেদসহ মোট সাতজনকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য ছয়জন হলেন মাজহারুল ইসলাম খান, মো. ইউসুফ, লুৎফর রহমান, কামাল আনোয়ার আহমেদ, গোলাম সারওয়ার ফারুক ও শারাফাতউল্ল্যা আরিফ।

যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুল আলম মাসুম ও মো. নাদিম। আর কোষাধ্যক্ষ হয়েছেন মো. রেজাউল আহসান আকন্দ। কমিটির বাকি ১৭ সদস্যের মধ্যে রয়েছেন বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক, শিল্পোদ্যোক্তা ও সাবেক খেলোয়াড়। নতুন দায়িত্ব পাওয়ার পর নিজের পরিকল্পনা তুলে ধরে সভাপতি কায়েস আহমেদ সেলিম বলেন, দেশের রোলার স্কেটিংয়ের সার্বিক উন্নয়ন এবং খেলাটিকে দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দেওয়াই হবে তাদের মূল অগ্রাধিকার।

তিনি বলেন, রোলার স্কেটিংয়ের সঙ্গে তিনি আগে থেকেই পরিচিত এবং এই খেলার কমিউনিটির সঙ্গেও তার ঘনিষ্ঠতা রয়েছে। দায়িত্বে থাকার সময় ফেডারেশনের কার্যক্রমের মান বাড়ানো এবং সংশ্লিষ্ট সবার কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। খেলাটিতে পেশাদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মিত জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের স্কেটারদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

কায়েস আহমেদ সেলিম আরও বলেন, ক্রীড়া ফেডারেশন হিসেবে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশেও নিয়মিত টুর্নামেন্ট আয়োজন করা জরুরি। প্রতিযোগিতার মধ্য দিয়েই খেলাধুলার প্রকৃত উন্নয়ন সম্ভব। তাই এ কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হবে। এ ছাড়া আসন্ন বিজয় দিবসে ফেডারেশনের উদ্যোগে ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজন করার পরিকল্পনার কথাও জানান নতুন সভাপতি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে আবারও হামলার ঘটনা

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম

Update Time : 09:51:33 am, Tuesday, 10 November 2026