আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ৭ নভেম্বরের চেতনা মানুষকে উদ্বুদ্ধ করেছে: রিজভী

  • MIT ERP
  • Update Time : 04:30:32 pm, Monday, 9 November 2026
  • 19

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ৭ নভেম্বরের চেতনা মানুষকে উদ্বুদ্ধ করেছে: রিজভী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ৭ নভেম্বরের চেতনা মানুষকে উদ্বুদ্ধ করেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যখন গণতন্ত্র হুমকির মুখে পড়ে, মানুষ অধিকার থেকে বঞ্চিত হয়, তখনই ৭ নভেম্বরের চেতনা সব ধরনের অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী হতে মানুষকে সাহস জোগায়। শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, গণহত্যা চালানোর পরও তার মধ্যে কোনো অনুশোচনা বা অনুতাপ নেই। আবু সাঈদ, মুগ্ধ ও মুয়াজসহ হাজারো শহিদের মায়েরা কি শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত? দেশের মানুষ কি তাকে স্বাগত জানাবে? এসব প্রশ্ন রাখেন তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পাবনায় ডিলারের ঘর ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ৭ নভেম্বরের চেতনা মানুষকে উদ্বুদ্ধ করেছে: রিজভী

Update Time : 04:30:32 pm, Monday, 9 November 2026