আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

বিদ্রোহ ও আদেশ অমান্যের দায়ে কঙ্গোয় ৬৬ সেনার মৃত্যুদণ্ড

  • MIT ERP
  • Update Time : 03:12:30 pm, Monday, 9 November 2026
  • 26

বিদ্রোহ ও আদেশ অমান্যের দায়ে কঙ্গোয় ৬৬ সেনার মৃত্যুদণ্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুদ্ধক্ষেত্রে শত্রুর মোকাবিলায় কাপুরুষতা প্রদর্শন, বিদ্রোহে সম্পৃক্ততা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অমান্যের অভিযোগে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) ৬৬ সেনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত।

রোববার (৮ নভেম্বর) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের সংবাদমাধ্যম রেডিও ওকাপির প্রতিবেদনে বলা হয়, উত্তর কিভু প্রদেশের গোমা গ্যারিসনের সামরিক আদালতে এ মামলার বিচার অনুষ্ঠিত হয়। বিচার প্রক্রিয়ায় ৭০ জনেরও বেশি সেনাসদস্যের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়। আদালত ৬৬ জনকে মৃত্যুদণ্ড দেন।

এছাড়া চারজনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং একজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচার চলাকালে অভিযুক্তদের বিরুদ্ধে বিদ্রোহ, সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অমান্য এবং শত্রুপক্ষের মুখোমুখি হয়ে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ আনা হয়। আদালতে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ৬৬ সেনা দেশটির সেনাবাহিনীর ৩৪১৫তম রেজিমেন্টের সদস্য। গত ২০ অক্টোবর ওয়ালিকালে এলাকা থেকে তাদের আটক করা হয়েছিল। ওই এলাকায় দায়িত্ব পালনকালে তারা সামরিক অপরাধে জড়িয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। কঙ্গোর সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, পূর্বাঞ্চলে চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সামরিক বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নিয়মকানুন কঠোরভাবে কার্যকর করা এ বিচার কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।

এর আগে গত অক্টোবরেও একই ধরনের অভিযোগে দেশটির আরেকটি সামরিক আদালত ২৭ সেনাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। যুদ্ধের সম্মুখ অবস্থান ছেড়ে পিছু হটার কারণে তাদের বিরুদ্ধে কাপুরুষতার অভিযোগ আনা হয়েছিল। ওই সেনারা এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত ছিলেন। এদিকে পূর্ব কঙ্গোতে সরকারি বাহিনীর সঙ্গে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সংঘাত এখনো অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, এম২৩-সহ একাধিক সশস্ত্র সংগঠনের সমন্বয়ে গঠিত রিফাউন্ডেশন অব দ্য নেশন (এফআরএন) জোটের সঙ্গে সরকারি সেনাদের নিয়মিত সংঘর্ষ হচ্ছে। দীর্ঘদিনের এই সংঘাত ও নিরাপত্তাহীনতার মধ্যেই সেনাবাহিনীর অভ্যন্তরে শৃঙ্খলা বজায় রাখতে অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আখাউড়ার ৫৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে ‘ব্লুমিং ক্লাসরুম’

বিদ্রোহ ও আদেশ অমান্যের দায়ে কঙ্গোয় ৬৬ সেনার মৃত্যুদণ্ড

Update Time : 03:12:30 pm, Monday, 9 November 2026