আজ সোমবার, ৯ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৬°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২১°C
বৃষ্টির সম্ভাবনা: ৪৩%

১০ নভেম্বর রাত ৮টায় শুরু হচ্ছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন, সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড়

  • MIT ERP
  • Update Time : 10:40:47 am, Monday, 9 November 2026
  • 21

১০ নভেম্বর রাত ৮টায় শুরু হচ্ছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন, সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বছরের সবচেয়ে বড় কেনাকাটার আয়োজন নিয়ে আবারও হাজির হচ্ছে দারাজ বাংলাদেশ। আগামী ১০ নভেম্বর রাত ৮টায় শুরু হবে ‘১১.১১ – দ্য বিগেস্ট সেল অব দ্য ইয়ার’। ক্যাম্পেইনটি চলবে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

এবারের আয়োজনে বিভিন্ন পণ্যের আকর্ষণীয় ডিল, জনপ্রিয় ব্র্যান্ডের বিশেষ অফার, গিভঅ্যাওয়ে এবং কেনাকাটায় বাড়তি সাশ্রয়ের নানা সুযোগ থাকছে। ক্রেতাদের জন্য কেনাকাটা আরও সাশ্রয়ী করতে এবারের ক্যাম্পেইনে ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ, হট ডিলে ৭৫ শতাংশ এবং ক্লিয়ারেন্স সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। এ ছাড়া মেগা ডিলে সর্বনিম্ন বাজারমূল্যে পণ্য কেনার সুযোগ থাকবে।

নির্ধারিত পেমেন্ট পদ্ধতিতে আগাম পেমেন্ট করলে পাওয়া যাবে ২০ শতাংশ পর্যন্ত ছাড়। পাশাপাশি পুরো সাইটে ডেলিভারি চার্জে ছাড় এবং নির্বাচিত পণ্যে বিনা মূল্যে ডেলিভারির সুবিধা থাকছে। ক্যাম্পেইনের প্রথম দিন ছয় থেকে সাত ঘণ্টাব্যাপী ব্র্যান্ড রাশ আওয়ারে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের পণ্যেও বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা। এবারের আয়োজনে ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ থাকছে।

স্পন্সর ব্র্যান্ডগুলোর সৌজন্যে পুরস্কার হিসেবে দেওয়া হবে ওয়ালটনের ৬ কেজি ধারণক্ষমতার টপ লোডিং ওয়াশিং মেশিন, বেগাসো হাইল্যান্ডের ২৪ ইঞ্চি বেবি বাইসাইকেল এবং হায়ার জেনগ্লোর ৩০ লিটারের ওয়াটার হিটার। এ ছাড়া ১১.১১ জ্যাকপটে প্রথম পুরস্কার হিসেবে থাকছে মাস্টারকার্ডের সৌজন্যে আইফোন ১৮ প্রো ম্যাক্স (২৫৬ জিবি)। অন্যান্য স্পন্সর ব্র্যান্ডের পক্ষ থেকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ওয়ালটনের ১৫৭ লিটারের রেফ্রিজারেটর এবং মিনিস্টারের ৩২ ইঞ্চি এইচডি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি।

মূল ক্যাম্পেইন শুরুর আগেই গ্রাহকদের জন্য থাকছে বাড়তি আয়োজন। ১০ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত দারাজ বাংলাদেশের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে ‘স্পিন দ্য হুইল’ অনুষ্ঠান। এতে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা। এ ছাড়া ক্যাম্পেইনজুড়ে বিভিন্ন সময়ে মিলবে সারপ্রাইজ ফ্ল্যাশ ভাউচার। দারাজ চয়েসের ক্রেতাদের জন্যও থাকছে বিশেষ সুবিধা।

তিনটি পণ্য কিনলে বিনা মূল্যে ডেলিভারি এবং পাঁচটি পণ্য কিনলে একটি পণ্য উপহার পাওয়ার পাশাপাশি ফ্রি ডেলিভারির সুযোগ থাকবে। কেনাকাটায় আরও বেশি সাশ্রয় নিশ্চিত করতে এবারের ১১.১১ ক্যাম্পেইনে ১৮টিরও বেশি ব্যাংক, কার্ড স্কিম এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করেছে দারাজ।

এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বিকাশ, নগদ, সিটি ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, এনসিসি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, ট্রাস্ট ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, মাস্টারকার্ড এবং ইউনিয়নপে ইন্টারন্যাশনাল।

এসব প্রতিষ্ঠানের মাধ্যমে নির্ধারিত পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে গ্রাহকরা ২০ শতাংশ পর্যন্ত ছাড় ও ক্যাশব্যাক পাবেন। এ ছাড়া মাস্টারকার্ড ব্যবহারকারীদের জন্য থাকছে আইফোন ১৮ প্রো ম্যাক্স (২৫৬ জিবি) জেতার সুযোগ। নভেম্বর মাসজুড়ে দারাজে সংরক্ষিত মাস্টারকার্ড ব্যবহার করে যিনি সবচেয়ে বেশি সংখ্যক অর্ডার করবেন, তাকেই বিজয়ী ঘোষণা করা হবে।

পাশাপাশি ইবিএল জিপ ও এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটায় পাওয়া যাবে বিশেষ ক্যাশব্যাক। যোগ্য গ্রাহকরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সর্বোচ্চ ছয় মাসের জন্য শূন্য শতাংশ সুদে কিস্তিতে পণ্য কেনার সুবিধাও পাবেন। এবারের ক্যাম্পেইনে দেশি-বিদেশি বেশ কয়েকটি স্বনামধন্য ব্র্যান্ড অংশীদার হিসেবে যুক্ত হয়েছে। এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে রয়েছে হিমালয়া, রেকিট বেনকিজার, ইউনিলিভার, এসিআই, ম্যারিকো ও হায়ার।

গোল্ড স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে গোদরেজ, ফ্রেশ হাইজিন, ভিশন, বাটা, লোটো, রিয়েলমি, জেইন অ্যান্ড মাইজা এবং নেসলে। অন্যদিকে, সিলভার স্পন্সর হিসেবে রয়েছে মোশন ভিউ, নিওকেয়ার, ডাবর, সেসা, মিনিস্টার, টিপি-লিংক ও এসার। এসব প্রতিষ্ঠানের অংশগ্রহণের ফলে ইলেকট্রনিকস, ফ্যাশন, এফএমসিজি, হেলথ অ্যান্ড বিউটি, হোম অ্যাপ্লায়েন্স এবং লাইফস্টাইলসহ বিভিন্ন পণ্যের ক্যাটাগরিতে ক্রেতারা আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন।

ক্যাম্পেইন সম্পর্কে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেন ই বলেন, “১১.১১ আমাদের জন্য বছরের অন্যতম বড় আয়োজন। আমরা জানি, অনেক ক্রেতাই এই সময়টিকে তাদের প্রয়োজনীয় পণ্য কেনার জন্য বেছে নেন। তাই আমাদের লক্ষ্য থাকে, তারা যেন পছন্দের পণ্যগুলো সাশ্রয়ী দামে কিনতে পারেন এবং কেনাকাটার পুরো প্রক্রিয়াটি যেন সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়।

এবার বিভিন্ন ব্র্যান্ড ও পেমেন্ট পার্টনারের সঙ্গে যৌথভাবে আরও বেশি অফার, সাশ্রয়ের সুযোগ এবং আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। আশা করছি, এবারের ১১.১১ ক্যাম্পেইন ক্রেতাদের কেনাকাটায় বাড়তি আনন্দ ও সাশ্রয় এনে দেবে। ” গ্রাহকরা দারাজের ১১.১১ ক্যাম্পেইন পেজে প্রবেশ করে অথবা দারাজ অ্যাপ ডাউনলোডের মাধ্যমে এসব অফার উপভোগ করতে পারবেন।

ক্যাম্পেইন সম্পর্কে সর্বশেষ তথ্য ও ঘোষণা জানতে দারাজ বাংলাদেশের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের চ্যানেলগুলো অনুসরণ করতে পারবেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২

১০ নভেম্বর রাত ৮টায় শুরু হচ্ছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন, সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড়

Update Time : 10:40:47 am, Monday, 9 November 2026