আজ রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা: কত হতে পারে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন

  • MIT ERP
  • Update Time : 03:44:36 pm, Sunday, 8 November 2026
  • 14

নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা: কত হতে পারে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পেতে যাচ্ছেন। এই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ বরাদ্দের আবেদন জানিয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

বরাদ্দের বিষয়ে মৌখিক সম্মতি পাওয়ার খবরও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ডিসেম্বর থেকেই নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তবে কোনো কারণে প্রক্রিয়া শেষ হতে দেরি হলে ২০২৭ সালের জানুয়ারি থেকে নতুন কাঠামোয় বেতন দেওয়ার সম্ভাবনা রয়েছে। [178465] জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন তাদের পদ ও নির্ধারিত গ্রেড অনুসারে বাড়বে।

নতুন বেতন কাঠামোয় বিভিন্ন পদে কর্মরত শিক্ষকদের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ভিন্ন ভিন্ন হারে। প্রকাশিত বেতন কাঠামোর তথ্য অনুযায়ী, মাস্টার্স কলেজের অধ্যক্ষরা চতুর্থ গ্রেডে ১ লাখ টাকা প্রারম্ভিক মূল বেতন পাবেন। স্নাতক ও স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষদের জন্য পঞ্চম গ্রেডে নির্ধারণ করা হয়েছে ৮৬ হাজার টাকা। ষষ্ঠ গ্রেডে সহকারী অধ্যাপকদের প্রারম্ভিক মূল বেতন হবে ৭১ হাজার টাকা।

এ ছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সপ্তম গ্রেডে ৫৮ হাজার টাকা এবং সহকারী প্রধান শিক্ষকরা অষ্টম গ্রেডে ৪৬ হাজার টাকা মূল বেতন পাবেন। কলেজের প্রভাষকদের জন্য নবম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার টাকা। [178463] অন্যদিকে, দশম গ্রেডভুক্ত পদের সহকারী শিক্ষকদের প্রারম্ভিক মূল বেতন হবে ৩২ হাজার টাকা।

আর ১১তম গ্রেডভুক্ত পদের সহকারী শিক্ষকরা পাবেন ২৫ হাজার টাকা। এখানে উল্লেখিত অর্থগুলো নতুন বেতন কাঠামোর প্রারম্ভিক মূল বেতন। তবে পদ, শিক্ষাগত যোগ্যতা ও অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী গ্রেডের ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আলমাছের পরিবর্তে কারাবন্দি নিরপরাধ আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা: কত হতে পারে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন

Update Time : 03:44:36 pm, Sunday, 8 November 2026