বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের ৪৩৯তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের নবনির্বাচিত চেয়ারম্যান এসএম আব্দুল হামিদ, এফসিএ।
সভায় অন্যান্য পরিচালকের মধ্যে উপস্থিত ছিলেন ড. মো. রফিকুল ইসলাম, কামরুল হক মারুফ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক সভায় উপস্থিত ছিলেন।





















