আজ শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

অভিনয়শিল্পী সংঘের সদস্যপদ স্থগিতের পর লাইভে এলেন তানজিন তিশা

  • MIT ERP
  • Update Time : 06:12:58 pm, Saturday, 7 November 2026
  • 8

অভিনয়শিল্পী সংঘের সদস্যপদ স্থগিতের পর লাইভে এলেন তানজিন তিশা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। এর আগে দীর্ঘ আট মাস ধরে দুই অভিনেত্রীর বিরোধ মীমাংসার চেষ্টা চালালেও তা সফল হয়নি বলে জানিয়েছে সংগঠনটি। এদিকে, এই সিদ্ধান্তের পর চুপ থাকেননি তানজিন তিশা, ফেসবুকে লাইভে এসে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।

যেভাবে এল সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত

শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতে প্রকাশ্যে আসা এক চিঠির মাধ্যমে জানা যায়, গত ৪ অক্টোবর তানজিন নাহার তিশা ও সামিয়া আক্তার অথৈকে পৃথকভাবে চিঠি পাঠিয়েছিল অভিনয়শিল্পী সংঘ। যেখানে বলা হয়, গত ৭ জুলাই তাঁদের সদস্যপদ স্থগিতের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু দু’জনের কেউ-ই নির্ধারিত সময়ে সেই চিঠির জবাব দেননি। পরবর্তীতে সালিশ বৈঠকের সিদ্ধান্ত ও নিয়ম অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তাঁদের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, দুই শিল্পীর সঙ্গেই একাধিকবার বসে বিরোধ মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তাঁদের একটি যৌথ ভিডিওবার্তা দেওয়ার পরামর্শ দেওয়া হলেও তাঁরা কেউই সংগঠনের প্রস্তাব মেনে নেননি। শেষপর্যন্ত বাধ্য হয়েই নিয়ম অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফেসবুক লাইভে যা বললেন তানজিন তিশা

সদস্যপদ স্থগিতের খবর সামনে আসার পর গত রাতেই ফেসবুক লাইভে আসেন তানজিন তিশা। সেখানে তিনি শুটিং সেটে সামিয়া অথৈর সঙ্গে বিরোধ, অভিনয়শিল্পী সংঘের সালিশ বৈঠক এবং বিগত ৮ মাসের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।

পেশাগত বিরোধ প্রকাশ্যে এনে কাউকে হেয় করার সংস্কৃতি নিয়ে ক্ষোভপ্রকাশ করেন তিশা। তাঁর মতে, পেশাগত জায়গায় কাজ করতে গেলে মতের অমিল বা ঝামেলা হতেই পারে, তাই বলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বা সাংবাদিকদের জানিয়ে কারও ক্যারিয়ারের ক্ষতি করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

এ প্রসঙ্গে তিশার ভাষ্য, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণা আমাদের সমালোচিত করে। আমরা যারা কাজ দিয়ে টিকে থাকতে চাই, তাদের জন্য সেটা কঠিন হয়ে পড়ে। একটা জায়গায় কাজ করতে গেলে অনেকের সঙ্গে মতের অমিল হতে পারে, ঝামেলাও হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে আমি আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গিয়ে সব বলে দেব কিংবা সাংবাদিকদের জানাব, যাতে কারও ক্যারিয়ারের ক্ষতি হয়।’

গত এক বছরে তাঁকে ঘিরে বিভিন্ন বিতর্কের প্রসঙ্গও টানেন তিশা। তিনি বলেন, ‘গত এক বছরে অনেক কিছু দেখলাম, শাড়ি–কাণ্ডও দেখলাম। আজ হোক বা কাল, সবকিছু সবার সামনে আসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি।’

‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিং সেটের সেই ঘটনা

গত মার্চে মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিং চলাকালীন সামিয়া অথৈর সঙ্গে ঘটা বিরোধের প্রসঙ্গও টেনে আনেন তিশা। সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে তিশা দাবি করেন, নাটকের চিত্রনাট্য ও চরিত্রের প্রয়োজনে তিনি অভিনয় করেছেন, কাউকে ব্যক্তিগতভাবে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না।

সালিশ বৈঠকের বিষয়ে তিশা জানান, সংগঠনটির মধ্যস্থতায় প্রায় ৫ ঘণ্টা ধরে দুই পক্ষের বক্তব্য শোনা হয়। সেখানে উভয়পক্ষকে ক্ষমা চেয়ে বিবৃতি ও একটি ভিডিওবার্তা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে শর্ত পালনে ব্যর্থ হওয়ায় তাঁদের সদস্যপদ স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

সব প্রতিকূলতা পেরিয়ে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে লাইভের শেষাংশে তিশা বলেন, যত বাধাই আসুক না কেন, তিনি থামবেন না এবং হাল ছাড়বেন না। কারণ তিনি জানেন, তিনি ভুল কিছু করেননি।

গত ৩ মার্চ ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিংয়ে তিশার বিরুদ্ধে মারধরের গুরুতর অভিযোগ তোলেন সামিয়া অথৈ। ফেসবুক লাইভে সামিয়া দাবি করেন, নাটকের একটি দৃশ্যে আলতো করে চড় মারার কথা থাকলেও তিশা তাঁকে একাধিকবার সজোরে চড় মারেন এবং এতে তিনি আহত হন।

তবে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন তিশা। যদিও এ বিষয়ে প্রকাশ্যে তিনি নিজের বক্তব্য তুলে ধরলেও সামিয়া অথৈর পক্ষ থেকে নতুন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবার অভিনয়শিল্পী সংঘের কঠোর সিদ্ধান্তের পর দুই অভিনেত্রীর এই দীর্ঘ বিরোধ শেষপর্যন্ত কীভাবে নিষ্পত্তি হয়—সেটাই দেখার বিষয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ময়মনসিংহে বীর নিবাস নির্মাণে নিম্নমানের সামগ্রীর ব্যবহার ও ঠিকাদারের হুমকির অভিযোগ

অভিনয়শিল্পী সংঘের সদস্যপদ স্থগিতের পর লাইভে এলেন তানজিন তিশা

Update Time : 06:12:58 pm, Saturday, 7 November 2026