আজ শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

মৌলভীবাজার সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

  • MIT ERP
  • Update Time : 05:18:27 pm, Saturday, 7 November 2026
  • 9

মৌলভীবাজার সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গভীর রাতে সীমান্তের দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চলসংলগ্ন এলাকায় লাইট নিভিয়ে তাঁদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়।

তবে বিজিবি-৫২ ব্যাটালিয়নের দ্রুত পদক্ষেপ, নিবিড় নজরদারি ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এ চেষ্টা ব্যর্থ হয়। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টার খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়। পরে দুর্গম পাহাড়ি ও জঙ্গল এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২০ জনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়। বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গভীর জঙ্গলে প্রায় ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। তিনি আরও জানান, ড্রোন ক্যামেরা, গোয়েন্দা তথ্য ও আধুনিক নজরদারির মাধ্যমে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি দিন-রাত টহল জোরদার করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডিআর কঙ্গোতে বিদ্রোহীদের রাতভর হামলা, নিহত ৩৩

মৌলভীবাজার সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

Update Time : 05:18:27 pm, Saturday, 7 November 2026