আজ শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২২°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

৭ নভেম্বর বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন: প্রধানমন্ত্রী

  • MIT ERP
  • Update Time : 04:59:59 pm, Saturday, 7 November 2026
  • 21

৭ নভেম্বর বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন: প্রধানমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয়তাবাদী শক্তি এক থাকলে বাংলাদেশ কখনোই পথ হারাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী এসময় আরও বলেন, ৭ নভেম্বর জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন হয়েছিল। এটাই বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন।

তারেক রহমান স্বাধীনতা যুদ্ধের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার উল্লেখ এবং ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ‘৭ নভেম্বরের পরাজিত শক্তি ২০২৪ সালেও পুনরায় পরাজিত হয়েছে’।

প্রধানমন্ত্রী বলেন, ‘৭ নভেম্বরে ছিল ভবিষ্যত পথরেখা পুনর্বিন্যাসের দিন। ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ম্যাগনাকার্টা।’

উপস্থিত শিক্ষার্থী ও অন্যান্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ভবিষ্যতে কেউ যেন দেশকে কারও তাবেদারি রাষ্ট্র করতে না পারে, জাতীয় বিপ্লব ও সংহতিদিবসে এটি হোক আমাদের অঙ্গীকার।’

পরে, ‘দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শেষ করেন।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনী উপভোগ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডিআর কঙ্গোতে বিদ্রোহীদের রাতভর হামলা, নিহত ৩৩

৭ নভেম্বর বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন: প্রধানমন্ত্রী

Update Time : 04:59:59 pm, Saturday, 7 November 2026