আজ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ৩০°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

ঢাবির জগন্নাথ হলের ছাদে রাত ১০টার পর ওঠা নিষিদ্ধ

  • MIT ERP
  • Update Time : 08:43:21 pm, Thursday, 5 November 2026
  • 19

ঢাবির জগন্নাথ হলের ছাদে রাত ১০টার পর ওঠা নিষিদ্ধ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নেশাখোর ও বহিরাগতদের আড্ডা ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের ছাদে রাত ১০টার পর ওঠা নিষেধ করেছে হল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন।

এতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হলের সকল ভবনের ছাদে নেশাখোর কিছু বহিরাগতদের প্রায় সময়ই অবস্থান করতে দেখা যাচ্ছে। এর ফলে হলের আবাসিক ছাত্রদের নিরাপত্তা ও হলের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হল প্রাঙ্গণে এবং ভবনের ছাদে বহিরাগতদের এরূপ অনাকাঙিক্ষত অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সাথে হলের শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে রাত ১০টার পর সকল ভবনের ছাদে অবস্থান করা সকলের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো।

এতে বলা হয়, এমতাবস্থায়, হলের সার্বিক নিরাপত্তা বজায় রাখার স্বার্থে সকল আবাসিক ছাত্রকে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে। হলের ছাদে বা প্রাঙ্গণে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তিকে দেখা মাত্রই তাৎক্ষণিকভাবে হল প্রশাসন অথবা দায়িত্বরত ভবনের আবাসিক শিক্ষককে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। নির্দেশ অমান্যকারী বা বহিরাগতদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ও শৃঙ্খলাভঙ্গমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পরী মণির দেহরক্ষীর বিরুদ্ধে বিচারপ্রার্থীর মাথা ফাটানোর অভিযোগ

ঢাবির জগন্নাথ হলের ছাদে রাত ১০টার পর ওঠা নিষিদ্ধ

Update Time : 08:43:21 pm, Thursday, 5 November 2026