কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হাজী জাফর আলী ডিগ্রি কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের মঠখোলায় অবস্থিত কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
কলেজ গভর্নিং বডির সভাপতি মো. ওসমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম) এবং কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা প্রতিনিধি আহমেদ হামিদ হাসান তানিম।
কলেজের সহকারী অধ্যাপক মো. তরীকুল হাসান শাহীন ও প্রভাষক হাসান শরীফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শফিকুর রহমান। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মাসুদ এবং মো. কামাল উদ্দিন (ভিপি)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ নারায়ণ দেবনাথ, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস মোমেন, উপজেলা কৃষকদলের সভাপতি মো. শামছুল হক মিঠু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান খান সুমন, সদস্যসচিব মো. রাকিবুল আলম ছোটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বলসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শেষ পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত ও বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয়।





















