আজ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ২৯°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

স্কুল পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে পাঠদান করলেন ইউএনও কাশপিয়া তাসরিন

  • MIT ERP
  • Update Time : 05:31:29 pm, Wednesday, 4 November 2026
  • 24

স্কুল পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে পাঠদান করলেন ইউএনও কাশপিয়া তাসরিন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জয়পুরহাটের পাঁচবিবিতে বিয়াম স্কুল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিya তাসরিন। এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করেন।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে পাঁচবিবি-জয়পুরহাট সড়কের পাশে টেক্সটাইল মিল এলাকায় অবস্থিত বিদ্যালয়টিতে আকস্মিক পরিদর্শনে যান তিনি। এ সময় একে একে সব শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ইউএনও। পরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করেন তিনি। তার পাঠদানের কৌশল ও আন্তরিকতায় শিক্ষার্থীরা মুগ্ধ ও উচ্ছ্বসিত হয়। এ সময় শিক্ষকদের আন্তরিকতা ও যত্নসহকারে শিক্ষার্থীদের পাঠদানের পরামর্শ দেন কাশপিয়া তাসরিন। প্রতিষ্ঠার পর থেকে প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা বিদ্যালয়টি বিভিন্ন কারণে আগের অবস্থান থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। এসব সমস্যা থেকে উত্তরণের উপায় খুঁজতে তিনি শিক্ষকদের পাশাপাশি তাৎক্ষণিকভাবে উপস্থিত পরিচালনা কমিটির কয়েকজন সদস্য ও অভিভাবকের সঙ্গে কথা বলেন। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ফারহানা আফরিন, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকদের নিয়মিত পাঠদানের পাশাপাশি স্বাস্থ্য, কৃষি, শরীরচর্চা ও সাংস্কৃতিক বিষয়ে হাতে-কলমে শিক্ষাদান কার্যক্রম চালুর পরামর্শ দেন ইউএনও।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মানিকগঞ্জে অনিয়মের দায়ে চার বেসরকারি হাসপাতালকে জরিমানা ও বন্ধের নির্দেশ

স্কুল পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে পাঠদান করলেন ইউএনও কাশপিয়া তাসরিন

Update Time : 05:31:29 pm, Wednesday, 4 November 2026