আজ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ২৯°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

মানিকগঞ্জে অনিয়মের দায়ে চার বেসরকারি হাসপাতালকে জরিমানা ও বন্ধের নির্দেশ

  • MIT ERP
  • Update Time : 06:18:55 pm, Thursday, 5 November 2026
  • 4

মানিকগঞ্জে অনিয়মের দায়ে চার বেসরকারি হাসপাতালকে জরিমানা ও বন্ধের নির্দেশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মানিকগঞ্জে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে চারটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি, এক্স-রে ও অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শায়খ শিহাব উদ্দিন।

অভিযানে মানিকগঞ্জ অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতালকে ৫৫ হাজার টাকা, স্বপ্ন জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৪৫ হাজার টাকা, নিরাময় নার্সিং হোমকে ৪০ হাজার টাকা এবং মানিকগঞ্জ অ্যাপোলো হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়। জেলা সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসী বলেন, লাইসেন্স নবায়ন না থাকা, কর্তব্যরত চিকিৎসক না থাকা এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়মের কারণে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শায়খ শিহাব উদ্দিন বলেন, জেলার স্বাস্থ্যসেবা খাতকে জনবান্ধব করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নভেম্বরে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

মানিকগঞ্জে অনিয়মের দায়ে চার বেসরকারি হাসপাতালকে জরিমানা ও বন্ধের নির্দেশ

Update Time : 06:18:55 pm, Thursday, 5 November 2026