আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৮°C
সর্বোচ্চ: ৩১°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৯%

ডাক্তার থেকে অভিনয়ে নাম লেখালেন কানিজ ফাতেমা ছোঁয়া

  • MIT ERP
  • Update Time : 06:05:26 am, Tuesday, 3 November 2026
  • 22

ডাক্তার থেকে অভিনয়ে নাম লেখালেন কানিজ ফাতেমা ছোঁয়া

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পেশাগতভাবে তিনি ডাক্তারি পেশার সঙ্গে সম্পৃক্ত হলেও সম্প্রতি তার জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। সদ্য শেষ হওয়া মিস অ্যান্ড মিসেস ডক্টর-সিজন ১ প্রতিযোগিতায় বিজয়ের মুকুট কানিজ ফাতেমা ছোঁয়ার মাথায় ওঠে।

ডাক্তারি পড়াশোনা শেষ করার আগেই ছোঁয়া অভিনয়ে নাম লেখান। পাশাপাশি তিনি নাচে, আঁকাআঁকিতে এবং গানেও বেশ পারদর্শী। শতভাগ সংস্কৃতিমনা একজন মানুষ ছোঁয়া। রাশিয়ায় ১৯৩০ সালে প্রতিষ্ঠিত ‘রস্তভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি’ থেকে ২০২৫ সালে এমবিবিএস সম্পন্ন করেন খুলনার মেয়ে ছোঁয়া। নিজের ডাক্তারি পেশা নিয়ে যেমন তার অনেক স্বপ্ন, ঠিক তেমনি অভিনয়টাও করে যেতে চান। কারণ অভিনয়ের প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা। আগামী দিনের স্বপ্ন প্রসঙ্গে বলেন, ‘যখন আমি দেশের বাইরে পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, তখন সেখানে কোনো সংস্কৃতি অনুষ্ঠান হলে গানে গানে বাংলাদেশের সংস্কৃতিকেই তুলে ধরার চেষ্টা করতাম। আমার কেন যেন মনে হতো আমার ভেতরে একটা শিল্পীসত্তা রয়েছে। যে কারণে সংস্কৃতির প্রতি আমার একটা আলাদা টান অনুভব করি। আমার অভিনয় করতে ভালো লাগে। এখন অভিনয় নিয়েই স্বপ্ন দেখছি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ডাক্তার থেকে অভিনয়ে নাম লেখালেন কানিজ ফাতেমা ছোঁয়া

Update Time : 06:05:26 am, Tuesday, 3 November 2026