আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৫%

চালু হলো বাংলা কিউআরের ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা

  • MIT ERP
  • Update Time : 10:56:02 am, Monday, 2 November 2026
  • 23

চালু হলো বাংলা কিউআরের ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি (পিটুপি) লেনদেন সেবা চালু হয়েছে। রোববার থেকে চালু হওয়া এ সেবার মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে সহজে, দ্রুত ও নিরাপদে অর্থ পাঠাতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ পদ্ধতিতে অর্থ পাঠানোর সময় প্রাপকের মোবাইল নম্বর বা হিসাব নম্বর আলাদাভাবে লেখার প্রয়োজন হবে না। প্রাপকের কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পরই লেনদেন সম্পন্ন করা যাবে।

নতুন এ সেবার ফলে ব্যক্তিপর্যায়ে ডিজিটাল অর্থ স্থানান্তর আরও সহজ ও সুবিধাজনক হবে। একই সঙ্গে দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমানো এবং ডিজিটাল পেমেন্টের প্রসারে এটি সহায়ক ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি নগদবিহীন লেনদেনের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সিলেটের বিয়ানীবাজারে রূপকের রহস্যজনক মৃত্যুর পাঁচ মাসেও হয়নি সুরাহা

চালু হলো বাংলা কিউআরের ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা

Update Time : 10:56:02 am, Monday, 2 November 2026