আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

মনপুরায় ১৩ মণ মা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

  • MIT ERP
  • Update Time : 06:18:58 pm, Wednesday, 28 October 2026
  • 29

মনপুরায় ১৩ মণ মা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভোলার মনপুরায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মা ইলিশ শিকারের সময় ট্রলার বোঝাই ১৩ মণ মা ইলিশ জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫টায় চরপাতিলা সংলগ্ন মেঘনায় মা ইলিশ বোঝাই ট্রলারটি আটক করে হাজিরহাট সিট্রাক ঘাটে নিয়ে আসেন কোস্টগার্ডের সদস্যরা।

পরে সন্ধ্যায় মোবাইল কোর্টের মাধ্যমে ট্রলার মালিক আবদুল হাই সিকদারকে দুই লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক খান সালমান হাবিব। এই সময় ট্রলারে থাকা ১৩ মণ মা ইলিশ এতিম অসহায়দের মধ্যে বিতরণ করা হয়। এই ব্যাপারে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার জানান, ১৫ মণ ইলিশ বোঝাই ট্রলারটি আটক করা হয়। পরে জব্দকৃত ইলিশ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এনে বিতরণ করা হয়। এই ব্যাপারে উপজেলা সহকারি মৎস্য,কর্মকর্তা কাজল রেখা জানান, ট্ৰলার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গুলশান ক্যাম্পাসে ‘জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত

মনপুরায় ১৩ মণ মা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

Update Time : 06:18:58 pm, Wednesday, 28 October 2026