আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

মাস্ক-হেলমেট পরে ২৩ মোটরসাইকেলের তাণ্ডব: হাজারীবাগের হামলায় জড়িতদের খুঁজছে পুলিশ

  • MIT ERP
  • Update Time : 06:06:04 pm, Wednesday, 28 October 2026
  • 22

মাস্ক-হেলমেট পরে ২৩ মোটরসাইকেলের তাণ্ডব: হাজারীবাগের হামলায় জড়িতদের খুঁজছে পুলিশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাকরিপ্রার্থীদের ফাঁদে ফেলে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত এজেআর কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক সামসু উদ্দিন আহমেদ রিয়াদ এবং ব্যবসায়ী গোষ্ঠী সিকদার গ্রুপের মধ্যে গুদাম ভাড়া ও আধিপত্য কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।

সম্প্রতি হাজারীবাগে এজেআর কুরিয়ারের কেন্দ্রীয় ওয়্যারহাউজে একাধিক হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের চেষ্টার পর এই দুই পক্ষের ব্যবসায়িক দ্বন্দ্ব এবং নিরাপত্তা সংকট প্রকাশ্যে আসে। তদন্ত ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে সিকদার মেডিকেল কলেজ সংলগ্ন একটি প্লট সিকদার গ্রুপের কাছ থেকে মাসিক ৪ লাখ টাকা চুক্তিতে ভাড়া নেয় এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস।

ওই জমিতেই প্রতিষ্ঠানটির মূল ওয়্যারহাউজ স্থাপন করে দৈনিক প্রায় ৪০০ গাড়ির মাধ্যমে সারা দেশে পার্সেল আদান-প্রদান করা হচ্ছিল। চুক্তির শর্ত অনুযায়ী সিকদার গ্রুপকে নিয়মিত ভাড়া পরিশোধ না করায় উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয় এবং সম্ভবত সেখান থেকেই আলোচিত ঘটনার সূত্রপাত। গত ২০ অক্টোবর একদল মুখোশধারী ও হেলমেট পরা সন্ত্রাসী ফিল্মি কায়দায় সিকদার মেডিকেল কলেজ সংলগ্ন কুরিয়ার সার্ভিসটির কার্যালয়ের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে।

তারা কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে এবং প্রায় ৩১ লাখ টাকার পণ্য ও গুরুত্বপূর্ণ সার্ভার সামগ্রী লুট করে নিয়ে যায়। হামলাকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, তারা সিকদার গ্রুপের মালিকপক্ষের সাথে কথা বলেছে এবং এখন থেকে জমির মাসিক ভাড়া সিকদার গ্রুপকে না দিয়ে রিয়াদকে দিতে হবে। এই অযৌক্তিক দাবি না মানায় প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

প্রথম হামলার পর এজেআর কুরিয়ারের পক্ষ থেকে হাজারীবাগ থানায় মামলা করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। গত ২৫ অক্টোবর ভোরে সন্ত্রাসীরা পুনরায় মোটরসাইকেলে এসে গুদামঘরের পেছনের অংশে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালায়। স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হলেও মামলার বাদী ও সাধারণ কর্মচারীদের সার্বিক নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে।

অন্য এক সূত্রে জানা গেছে, যার জমিতে এই কুরিয়ার সার্ভিস পরিচালিত হচ্ছে, সেই সিকদার গ্রুপের অন্যতম শীর্ষ পরিচালক পারভীন হক সিকদার নিজে এবং তার পরিবার বর্তমানে চরম আইনি সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। সাবেক এই সংরক্ষিত নারী আসনের এমপির বিরুদ্ধে ‘রাষ্ট্রের সঙ্গে প্রতারণা’, ‘সরকারি তহবিল অপব্যবহার’ এবং থাইল্যান্ডের ব্যাংককে বিপুল পরিমাণ বেনামী শেয়ার ও সম্পদ অবরুদ্ধকরণের আদেশ রয়েছে।

তাদের মালিকানাধীন জমিতে সন্ত্রাসী গোষ্ঠীর হামলা দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ সংকট নাকি অন্য কোনো গভীর ষড়যন্ত্রের অংশ, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্র জানায়, একদিকে এজেআর কুরিয়ারের এমডি সাবেক ছাত্রলীগ নতা সামসু উদ্দিন আহমেদ রিয়াদের বিরুদ্ধে সাধারণ বেকার যুবকদের ব্ল্যাংক চেক ও স্ট্যাম্প জিম্মি করে ভুয়া মামলা দিয়ে অর্থ আত্মসাতের বহু অভিযোগ রয়েছে; অন্যদিকে শিকদার গ্রুপও সুবিধাজনক অবস্থানে নেই।

মূলত তাদের বিরোধ নিয়েই এসব ঘটছে। পুলিশ জানায়, হামলার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও আড়ালে থাকা মূল মদদদাতাদের এখনো আইনের আওতায় আনা সম্ভব হয়নি। চাকরিপ্রার্থীদের ওপর নির্যাতনকারী এজেআর কুরিয়ারের মালিকপক্ষ এবং সিকদার গ্রুপের এই ভাড়ার দ্বন্দ্ব হাজারীবাগ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গুলশান ক্যাম্পাসে ‘জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত

মাস্ক-হেলমেট পরে ২৩ মোটরসাইকেলের তাণ্ডব: হাজারীবাগের হামলায় জড়িতদের খুঁজছে পুলিশ

Update Time : 06:06:04 pm, Wednesday, 28 October 2026