আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৬°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

ভোলায় মা ইলিশ ধরতে টাকা লেনদেনের অভিযোগ, মনপুরার সহকারী মৎস্য কর্মকর্তার অডিও ভাইরাল

  • MIT ERP
  • Update Time : 05:24:39 pm, Wednesday, 28 October 2026
  • 24

ভোলায় মা ইলিশ ধরতে টাকা লেনদেনের অভিযোগ, মনপুরার সহকারী মৎস্য কর্মকর্তার অডিও ভাইরাল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভোলার মনপুরায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে টাকার বিনিময়ে মেঘনা নদীতে মাছ শিকারের সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখার বিরুদ্ধে।

এ ঘটনায় মৎস্য কর্মকর্তা কাজল রেখা ও মৎস্য ব্যবসায়ী এবং উপজেলা যুবদলের সদস্যসচিব হাফেজ আবদুর রহিমের কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও উপজেলা বিএনপির নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে মেঘনায় মাছ শিকারের জন্য টাকা লেনদেনসংক্রান্ত ওই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া অডিওতে সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখাকে এক মৎস্য ব্যবসায়ীকে উদ্দেশ করে বলতে শোনা যায়, রহিম ভাই, শোনেন, একটা প্যাঁচ দিয়ে থুইয়া গেছেন। আমি না পারি অভিযান করতে। আমার ওপর থেকে চাপ আসতেছে।

বাকি টাকা মাগরিবের আগে পাঠায় দিয়েন, না দিলে সব বোটে আগুন জ্বালাই দিমু। জবাবে মৎস্য ব্যবসায়ী আবদুর রহিমকে বলতে শোনা যায়, যা করেন করেন, ফরটি ফাইভ দিছি। এর মধ্যে যেভাবে হোক আপনি আমাকে সেভ কইরেন। এরপর অডিওতে কাজল রেখাকে বলতে শোনা যায়, আমারে তো চা খাওয়ার জন্যেও দেন নাই। চা খাওয়ার টাকা দিলেও তো খুশি হতাম। স্থানীয়দের অভিযোগ, এর আগে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা চলাকালে মাছ ধরার কাজে নিয়োজিত দুই শতাধিক ট্রলারের প্রত্যেকটির কাছ থেকে ২৫ থেকে ৩০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, এসব টাকা লেনদেনের মাধ্যমে নিষেধাজ্ঞার মধ্যেও মাছ ধরার সুযোগ দেওয়া হতো। পরে সংগৃহীত টাকা ভাগ করে সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগও রয়েছে। উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছালাউদ্দিন প্রিন্স অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লেখেন, এই হলো গরিবের পেটে লাথি মারার অবরোধ, সবকিছু ভাগবাটোয়ারার খেলা।

অভিযুক্ত মৎস্য ব্যবসায়ী ও উপজেলা যুবদলের সদস্যসচিব হাফেজ আবদুর রহিমের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা বলেন, বিষয়টি শুনেছি। সত্যতা নিশ্চিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়ে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কাজল রেখা বলেন, এইটা অনেক আগের রেকর্ড।

পরে তিনি প্রতিবেদককে তার কার্যালয়ে চা খাওয়ার আমন্ত্রণ জানান। মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব বলেন, বিষয়টি নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পুঁজিবাজার থেকে ৭৮ কোটি টাকা তুলতে আইপিও আবেদন পার্কওয়ে প্যাকেজিংয়ের

ভোলায় মা ইলিশ ধরতে টাকা লেনদেনের অভিযোগ, মনপুরার সহকারী মৎস্য কর্মকর্তার অডিও ভাইরাল

Update Time : 05:24:39 pm, Wednesday, 28 October 2026