আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
২৬°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রবাসীর পরিবারের ওপর হামলার ঘটনায় আহত ৩

  • MIT ERP
  • Update Time : 05:16:53 pm, Wednesday, 28 October 2026
  • 25

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রবাসীর পরিবারের ওপর হামলার ঘটনায় আহত ৩

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফরিদপুরের আলফাডাঙ্গায় মরিশাসপ্রবাসী আকাশ মিয়ার বিরুদ্ধে কুৎসা রটানোর প্রতিবাদ করায় তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর আপন ভাই, বোন ও চাচাতো ভাই গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন জাটিগ্রাম পশ্চিমপাড়ার ছিরু খন্দকারের দোকানের সামনে কয়েকজন ব্যক্তি প্রবাসী আকাশ মিয়াকে নিয়ে আপত্তিকর কথা বলছিলেন।

এ সময় তার চাচাতো ভাই উজ্জ্বল মিয়া নাটু (৪০) প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। একপর্যায়ে তার মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে প্রবাসীর ভাই শাওন মিয়া ও বোন জোসনা বেগমকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অবস্থার অবনতি হলে উজ্জ্বল মিয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আলফাডাঙ্গা থানার ওসি মো. সোহেল সারোয়ার জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পুঁজিবাজার থেকে ৭৮ কোটি টাকা তুলতে আইপিও আবেদন পার্কওয়ে প্যাকেজিংয়ের

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রবাসীর পরিবারের ওপর হামলার ঘটনায় আহত ৩

Update Time : 05:16:53 pm, Wednesday, 28 October 2026