আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

অপরাধ দমনে দলমতনির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: এমপি মিলন

  • MIT ERP
  • Update Time : 05:01:43 pm, Wednesday, 28 October 2026
  • 22

অপরাধ দমনে দলমতনির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: এমপি মিলন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজশাহীর মোহনপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম মিলন বলেন, এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। অপরাধ দমনে দলমতনির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধী যে-ই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। সভায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমনে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানার সঞ্চালনায় সভায় মোহনপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পাবনায় বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

অপরাধ দমনে দলমতনির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: এমপি মিলন

Update Time : 05:01:43 pm, Wednesday, 28 October 2026