আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক, ১৪৩৩ | ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ২৯%

৩৩ বছরের শিক্ষকতা শেষে অশ্রুশিক্ত নয়নে বিদায় প্রধান শিক্ষককের

  • MIT ERP
  • Update Time : 10:14:39 pm, Friday, 16 October 2026
  • 21

৩৩ বছরের শিক্ষকতা শেষে অশ্রুশিক্ত নয়নে বিদায় প্রধান শিক্ষককের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন কক্সবাজারের রামু উপজেলার জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসাইনুল ইসলাম মাতবর। প্রিয় শিক্ষকের বিদায়বেলায় আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত অতিথিরা। ফুলে ফুলে সাজানো লাল রঙের গাড়িতে করে তাঁকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিদায় জানানো হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিদ্যালয় মাঠে তাঁর অবসর উপলক্ষে বর্ণাঢ্য বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, আদর্শ ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন মো. হোসাইনুল ইসলাম মাতবর। তাঁর হাত ধরে শিক্ষার আলোয় আলোকিত হয়েছেন অসংখ্য শিক্ষার্থী। শিক্ষকতা ও দিকনির্দেশনার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। বিদ্যালয়ের প্রতিদিনের সমাবেশে সবার আগে উপস্থিত হওয়া ছিল তাঁর নিয়মিত অভ্যাস।

জাতীয় সংগীত পরিবেশনের পর শিক্ষার্থীদের উদ্দেশে দিতেন উপদেশমূলক বক্তব্য। সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানাতেন নিয়মিত। বিদায় অনুষ্ঠানে তাঁর সেই স্মৃতিময় উপস্থিতি ও অনুপ্রেরণামূলক কথাগুলো স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা। কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের জারাইলতলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোতাহারুল জামান খান।

প্রধান আলোচক ছিলেন কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার পিটিআইয়ের সাবেক সুপার মো. নাসির উদ্দীন, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন, রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রনজিৎ চক্রবর্তী, চাকমারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়সাল কাদের, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন কোম্পানী এবং কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক কোম্পানী।

এ ছাড়া বক্তব্য দেন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, জোয়ারিয়ানালা এইচএম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার, ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি, মনসুর আলী সিকদার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাশেম, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন, কক্সবাজার সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির কক্সবাজার সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল আবছার এবং রুম টু রিড বাংলাদেশের কক্সবাজার প্রকল্প ব্যবস্থাপক চিত্তপ্রিয় আচার্য্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ফরিদুল হক, প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার এনামুল হক, জারাইলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলধ, রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ইউপি সদস্য মো. রাসেল, সাবেক ইউপি সদস্য মোস্তাক আহমেদ এবং বিএনপি নেতা ও সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান, সমীর চন্দ্র দে ও নাজমুল হক। তাঁরা বিদায়ী প্রধান শিক্ষকের কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন এবং তাঁর অবসরজীবনের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। সংবর্ধনা শেষে ফুলে সাজানো লাল রঙের গাড়িতে করে প্রিয় প্রধান শিক্ষককে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিদায় জানানো হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও অনুষ্ঠানে যোগ দেওয়া বিশিষ্ট ব্যক্তিরা আবেগঘন পরিবেশে তাঁকে বিদায় জানান।

দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনের সমাপ্তিতে মো. হোসাইনুল ইসলাম মাতবরের বিদায় শুধু একজন শিক্ষকের অবসর নয়, বরং তাঁর সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য স্মৃতি, ভালোবাসা ও শ্রদ্ধার এক আবেগঘন মুহূর্ত হয়ে রইল সবার কাছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় সাঁইজির আখড়াবাড়িতে শুরু হয়েছে সাধুর হাট

৩৩ বছরের শিক্ষকতা শেষে অশ্রুশিক্ত নয়নে বিদায় প্রধান শিক্ষককের

Update Time : 10:14:39 pm, Friday, 16 October 2026