আজ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক, ১৪৩৩ | ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৬°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ২৯%

রামুতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

  • MIT ERP
  • Update Time : 09:59:00 pm, Thursday, 15 October 2026
  • 23

রামুতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন এবং নিরাপদ খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে কক্সবাজারের রামুতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা-২০২৬।

বুধবার (১৪ অক্টোবর) রামু উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্যনিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের (প্রো-অ্যাক্ট বাংলাদেশ) আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান।

এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজারের অতিরিক্ত উপপরিচালক তপন কুমার রায়, মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল গাফফার, রামু উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা রহমান, পেকুয়া উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী, রামু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুশান্ত দেবনাথ শুভ এবং কৃষি তথ্য সার্ভিস, কক্সবাজারের কর্মকর্তা মো. লোকমান হাকিম।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, প্রকল্পের আওতাভুক্ত উপকারভোগী কৃষক-কৃষাণীসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন। মেলার মূল লক্ষ্য কৃষকদের মধ্যে আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণ, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, নিরাপদ খাদ্যাভ্যাস এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।

পাশাপাশি কৃষি উৎপাদন বাড়ানো, বসতবাড়িতে পুষ্টিবাগান স্থাপন, বৈচিত্র্যময় খাবার গ্রহণ এবং জলবায়ু-সহনশীল কৃষিচর্চা জনপ্রিয় করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে কৃষিপ্রযুক্তি ও পুষ্টিবিষয়ক তথ্য তুলে ধরা হচ্ছে। এসব প্রদর্শনীর মাধ্যমে কৃষক-কৃষাণীদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত কৃষিপ্রযুক্তি এবং পুষ্টি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনে সম্পৃক্ত করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে খাদ্য ও পুষ্টিনিরাপত্তা জোরদার করা সম্ভব। এ ধরনের উদ্যোগ কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি টেকসই কৃষি উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পর্যটন ছাড়িয়ে সমুদ্র অর্থনীতিতে নতুন সম্ভাবনার দিগন্তে কক্সবাজার

রামুতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু

Update Time : 09:59:00 pm, Thursday, 15 October 2026