আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

কুষ্টিয়ায় মন্দিরের প্রতিমা ভাঙচুর, পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

  • MIT ERP
  • Update Time : 02:38:37 pm, Saturday, 10 October 2026
  • 17
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুষ্টিয়ার কুমারখালীতে শতবর্ষী খয়েরচারা সার্বজনীন মাতৃমন্দিরের প্রতিমায় ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় ওই মন্দির পরিদর্শনে যান কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান।

তিনি মন্দিরটিতে উৎসব বজায় রাখার পাশাপাশি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেছেন, মন্দিরটিতে সিসিটিভি স্থাপনের পাশাপাশি ২৪ ঘণ্টা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, খয়েরচারা মাতৃমন্দিরে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ চলছিল। বৃহস্পতিবার রাত ২টার দিকে প্রতিমা তৈরির কাজ শেষ করেন কারিগর অধীর বিশ্বাস। সকাল ৬টার দিকে মন্দির কমিটির লোকজন দেখতে পান মন্দিরের বাঁশের বেড়া ভাঙা। ভেতরের গণেশ, লক্ষ্মী, সিংহসহ চারটি প্রতিমায় ভাঙচুরের ক্ষত। মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাস বলেন, রাত ২টার দিকে কাজ শেষে সবাই বাড়ি চলে যায়। সকাল ৬টার দিকে এসে দেখি গণেশ, লক্ষ্মী, সিংহসহ চারটি প্রতিমা ভাঙা রয়েছে। এদিকে মন্দিরটি পরিদর্শন করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মন্দির কমিটি ও জমি নিয়ে বিরোধের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বান্ধবী ভালো না লাগায় ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি তাজমিনের মা

কুষ্টিয়ায় মন্দিরের প্রতিমা ভাঙচুর, পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

Update Time : 02:38:37 pm, Saturday, 10 October 2026