আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৫%

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে আটক পাঁচজনকে জেল ও জরিমানা

  • MIT ERP
  • Update Time : 11:09:34 am, Wednesday, 7 October 2026
  • 16

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে আটক পাঁচজনকে জেল ও জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে গাঁজা ও চোলাই মদসহ আটক পাঁচজনকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- আদমদীঘি উপজেলার চা-বাগান এলাকার রাম রতনের ছেলে শ্রী লাল (৫৬), সান্দিড়া গ্রামের রহমান আলীর ছেলে রাজু (৫০), বশিপুর সরদারপাড়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৫৫), আক্কেলপুর উপজেলার রায়নগর গ্রামের আলতাব আলীর ছেলে আরাফাত (২৬) একই উপজেলার কাশিড়া গ্রামের বাবু মন্ডলের ছেলে ছালাম (৩২)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত পাঁচ মাদক কারবারিকে ৩০০ গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাই মদ-সহ আটক করে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগম আটক পাঁচজনের মধ্যে তিনজনকে দুই মাসের এবং দুজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানার আদেশ দেন। ওইদিন সন্ধ্যায় দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পাঁচবিবিতে যৌথ অভিযানে সিরাপসহ আটক ২

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে আটক পাঁচজনকে জেল ও জরিমানা

Update Time : 11:09:34 am, Wednesday, 7 October 2026