আজ রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৪%

মানিকগঞ্জের ঘিওরে ৪০০ গ্রাম গাঁজাসহ আখিনুর বাবু আটক

  • MIT ERP
  • Update Time : 06:34:38 pm, Saturday, 3 October 2026
  • 25

মানিকগঞ্জের ঘিওরে ৪০০ গ্রাম গাঁজাসহ আখিনুর বাবু আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মানিকগঞ্জের ঘিওরে ৪০০ গ্রাম গাঁজাসহ আখিনুর ইসলাম ওরফে বাবু (২৪)-কে আটক করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের ছোট পয়লা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ছোট পয়লা গ্রামে আখিনুরের বাড়ির সামনে অভিযান চালায়। খড়ের পালার পশ্চিম পাশের ফাঁকা জায়গায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে নীল রঙের স্বচ্ছ পলিথিনে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১৬ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আখিনুর গাঁজা বিক্রির উদ্দেশ্যে তা নিজের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী ঘিওর থানায় মামলা হয়েছে। মামলাটি করা হয়েছে ৩ অক্টোবর; মামলা নম্বর ৩। ঘিওর থানার এসআই মোহাম্মদ মাসুদ রানা মামলাটি তদন্ত করছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নান্দাইলে মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক পলাতক

মানিকগঞ্জের ঘিওরে ৪০০ গ্রাম গাঁজাসহ আখিনুর বাবু আটক

Update Time : 06:34:38 pm, Saturday, 3 October 2026