আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৩%

নারায়ণগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি: ৭ জন গ্রেপ্তার ও সোনা উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 01:18:59 am, Monday, 28 September 2026
  • 14

নারায়ণগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি: ৭ জন গ্রেপ্তার ও সোনা উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতি হওয়া স্বর্ণালংকার, টাকা উদ্ধার এবং দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী ব্লাক জনি ও তার সহযোগীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আজ বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলো– আনোয়ার হোসেন, আলী হোসেন, মিজান (২৬), অনিক, সুমন বেপারী ও রাজু আহমেদ।

পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘গত ২৫ সেপ্টেম্বর দুপুরে বন্দর উপজেলার ঢাকেশ্বরী সোনাচড়া এলাকায় একটি স্বর্ণের দোকানে ৭/ ৮ জনের একটি দল দোকানে প্রবেশ ও অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, রূপার গহনা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ লুট করে নিয়ে যায়। পরে দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে ডাকাতির সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করলে তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়।’

এদিকে, অস্ত্রসহ সন্ত্রাসী ও মাদক ব্যবসায় ব্লাক জনি ও তার সহযোগী রিফাত হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে গোপন ভিত্তিতে একটি হাঁসের খামারের মাটির নিচে প্লাস্টিকের বস্তায় রাখা ১৬টি দেশীয় জব্দ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা একাধিক মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হকের নেতৃত্বে মৌলভীবাজারে সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

নারায়ণগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি: ৭ জন গ্রেপ্তার ও সোনা উদ্ধার

Update Time : 01:18:59 am, Monday, 28 September 2026