আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৩%

শচীনের রেকর্ড ভেঙে বিরাট কোহলির বিশ্বরেকর্ড

  • MIT ERP
  • Update Time : 01:44:09 am, Monday, 28 September 2026
  • 11

শচীনের রেকর্ড ভেঙে বিরাট কোহলির বিশ্বরেকর্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৫ হাজার রান সংগ্রহের বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাত্র ৪৭ বল খেলে প্রয়োজনীয় ৫৯ রান করার মাধ্যমে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

এর মধ্য দিয়ে শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে ওয়ানডেতে দ্রুততম ১৫ হাজার রানের মালিক হলেন কোহলি। কেরালায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটির আগে কোহলির সংগ্রহ ছিল ১৪ হাজার ৯৪১ রান। ৫৯ রান পূরণ করে তিনি ৩১৫ ম্যাচ ও ৩০৩ ইনিংসে ১৫ হাজার রানের গণ্ডি পেরোন। অন্যদিকে শচীন টেন্ডুলকার ৩৭৭ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। এর আগে ২০২৩ সালে ২৬৭ ইনিংসে ১৩ হাজার ওয়ানডে রান করে দ্রুততম ব্যাটার হওয়ার রেকর্ড গড়েছিলেন কোহলি।

এবার ১৫ হাজার রানেও সেই কীর্তি নিজের করে নিলেন তিনি। ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পরই ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূরণ করেন কোহলি। এরপর তুলে নেন সেঞ্চুরিও। এটি ওয়ানডেতে তার ৫৫তম শতক এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৮৬তম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৩৯ রানে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংসের মাধ্যমে লিস্ট ‘এ’ ক্রিকেটে শচীন টেন্ডুলকারের ৬০ সেঞ্চুরির রেকর্ডও স্পর্শ করেছেন কোহলি।

ঘরের মাঠে ওয়ানডেতে সেঞ্চুরির সংখ্যাতেও শচীনের পাশে বসেছেন তিনি। দুজনেরই ঘরের মাঠে সেঞ্চুরি এখন ৪২টি। শুধু তাই নয়, ঘরের মাঠে ওয়ানডেতে শচীনের ৬ হাজার ৯৭৬ রানের রেকর্ডও ছাড়িয়ে গেছেন কোহলি। ফলে এক ম্যাচেই একাধিক রেকর্ড নিজের করে নিলেন ভারতের এই তারকা। তবে ওয়ানডেতে মোট রানের তালিকায় এখনো সবার ওপরে শচীন টেন্ডুলকার। ৪৬৩ ম্যাচে তার সংগ্রহ ১৮ হাজার ৪২৬ রান।

এদিকে ম্যাচে শুভমান গিল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৫০ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ভারত।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হকের নেতৃত্বে মৌলভীবাজারে সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

শচীনের রেকর্ড ভেঙে বিরাট কোহলির বিশ্বরেকর্ড

Update Time : 01:44:09 am, Monday, 28 September 2026