আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৩%

নোবিপ্রবি বাস ভাঙচুর, চালককে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

  • MIT ERP
  • Update Time : 01:38:51 am, Monday, 28 September 2026
  • 10

নোবিপ্রবি বাস ভাঙচুর, চালককে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ‘গোমতী’ বাসের চালক ও কর্মচারীকে মারধর, নগদ টাকা ছিনিয়ে নেওয়া, বাস ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।

এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭.৩০ মিনিটে নোয়াখালীর সুধারাম মডেল থানাধীন সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সরকারি বাসচালক দিলীপ রবি দাস বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাদী হয়ে সুধারাম মডেল থানায় লিখিত এজাহার দেন। এজাহার সূত্রে জানা যায়, দিলীপ রবি দাস নোবিপ্রবির পরিবহন পুলের নোয়াখালী-স-১১-০০০৯ নম্বর ‘গোমতী’ বাসটি চালিয়ে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজের অংশ হিসেবে শিক্ষার্থী আনার উদ্দেশ্যে কবিরহাটের দিকে যাচ্ছিলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন পরিবহন পুলের কর্মচারী মো. আলাউদ্দিন। সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে কবিরহাটের দিক থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি আলাউদ্দিনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তারা তাকে মারধর করেন। এ সময় একজন হেলমেট দিয়ে আলাউদ্দিনকে আঘাত করলে তিনি তা প্রতিহত করার চেষ্টা করেন। এতে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলি রক্তাক্ত হয়।

আরও বলা হয়, পরে অভিযুক্তরা বাসে উঠে চালক দিলীপ রবি দাসকে টেনে-হিঁচড়ে নিচে নামিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। একপর্যায়ে একজন মোটরসাইকেলের চাবি দিয়ে তার মুখের বাম পাশে আঘাত করলে তিনি রক্তাক্ত হন। এ সময় দিলীপ রবি দাসের পকেটে থাকা ২০ হাজার টাকা নিয়ে যান অভিযুক্তরা। পরে তাদের হাত থেকে রক্ষা পেতে চালক ও আলাউদ্দিন বাসে উঠে দরজা বন্ধ করে দেন।

তখন অভিযুক্তরা হাত ও হেলমেট দিয়ে বাসের দরজায় আঘাত করলে বাসের একটি গ্লাস ভেঙে যায়। এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়। আরও উল্লেখ করা হয়, বাসে ওঠার পর অভিযুক্তরা চালক ও আলাউদ্দিনের ছবি মোবাইল ফোনে ধারণ করেন এবং রাস্তায় তাদের পেলে ক্ষতি ও প্রাণনাশের হুমকি দেন। বাসে ঘুষি মারার সময় অভিযুক্তদের একজনের হাতেও জখম হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, সরকারি দায়িত্ব পালনে বাধা, মারধর ও জখমের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেন দিলীপ রবি দাস। এজাহারে অভিযুক্ত দুই ব্যক্তিকে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করা হয়। এ বিষয়ে ‘গোমতী’ বাসের চালক দিলীপ রবি দাস বলেন,“জিরো পয়েন্ট এলাকায় একটি হোন্ডার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে দুই ব্যক্তি আমার হেলপারকে মারধর করে।

পরে আমি বিষয়টি থামাতে গেলে তারা আমার গায়েও হাত দেয় এবং চাবি দিয়ে আঘাত করে। পরে তাদের হাত থেকে বাঁচতে আমরা বাসে উঠে দরজা বন্ধ করে দিলে তারা হাত ও হেলমেট দিয়ে বাসের দরজায় আঘাত করলে একটি গ্লাস ভেঙে যায়। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে তারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাটির সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

” সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “বাসচালক আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ” নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের ড্রাইভার বাদী হয়ে মামলা করেছেন।

মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে এবং পুলিশও দ্রুত তাদের গ্রেপ্তার করেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হকের নেতৃত্বে মৌলভীবাজারে সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

নোবিপ্রবি বাস ভাঙচুর, চালককে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

Update Time : 01:38:51 am, Monday, 28 September 2026