আজ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৩%

জ্বালানির নতুন দামে বাড়তি ব্যয় নিয়ে শিল্পোদ্যোক্তাদের উদ্বেগ

  • MIT ERP
  • Update Time : 01:14:41 am, Monday, 28 September 2026
  • 14

জ্বালানির নতুন দামে বাড়তি ব্যয় নিয়ে শিল্পোদ্যোক্তাদের উদ্বেগ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ডিজেলের দাম বৃদ্ধিতে কারখানায় পণ্য উৎপাদন ব্যয় নিয়ে উদ্বিগ্ন শিল্পোদ্যোক্তারা। গ্যাস সংকটের মধ্যেই জ্বালানির দাম বৃদ্ধিতে দুশ্চিন্তা আরও বেড়েছে। পুরো অর্থনীতিতে এর বিরূপ প্রভাবের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বেশ কয়েক মাস ধরেই দেশে গ্যাস সংকট। চাপ কম থাকায় শতভাগ উৎপাদন ধরে রাখতে পারছে না শিল্প কারখানাগুলো। এরই মধ্যে ডিজেলের দাম বৃদ্ধিতে বিপাকে ব্যবসায়ীরা।

বিজিএমইএ সহ-সভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী জানান, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় পণ্য পরিবহণ ভাড়া বেড়েছে। লোডশেডিংয়ের কারণে জেনারেটর চালানোর খরচও চড়া। দিন দিন উৎপাদন খরচ বাড়লেও সে তুলনায় বিক্রি বাড়ছে না। এমন পরিস্থিতিতে কারখানা চালু রাখাই কঠিন হয়ে উঠেছে।

উৎপাদন ব্যয় বাড়লে তার নেতিবাচক প্রভাব সামগ্রিক অর্থনীতিতেই পড়বে। যাতে বাড়তে পারে মূল্যস্ফীতি। সংকুচিত হবে কর্মসংস্থান। টেকসই উন্নয়নের কথা মাথায় রেখে বিকল্প জ্বালানির ওপর জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের।

অপরদিকে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি বাজারে কার্যকর তদারকির আহ্বান খাত সংশ্লিষ্টদের।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হকের নেতৃত্বে মৌলভীবাজারে সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

জ্বালানির নতুন দামে বাড়তি ব্যয় নিয়ে শিল্পোদ্যোক্তাদের উদ্বেগ

Update Time : 01:14:41 am, Monday, 28 September 2026