আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৬%

সমুদ্রবন্দরে ৪ নম্বর সংকেত বহাল, বৃষ্টি থাকবে শুক্রবার পর্যন্ত

  • MIT ERP
  • Update Time : 06:21:06 pm, Thursday, 24 September 2026
  • 13

সমুদ্রবন্দরে ৪ নম্বর সংকেত বহাল, বৃষ্টি থাকবে শুক্রবার পর্যন্ত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আগামী দুদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার আবহাওয়াবিদ বজলুর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই সময় উত্তাল থাকতে পারে সাগর। ফলে দেশের ৪ সমুদ্র বন্দরেই বহাল আছে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। সাগরের গভীর নিন্মচাপ স্থলভাগে উঠে আসাতেই এই বৃষ্টিপাত।

তিনি আরও জানান, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। একই সময়ে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে পূ্র্বাঞ্চলে কম সম্ভাবনা রয়েছে। চলমান এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত বহাল থাকবে। আগামী পরশু থেকে কমে আসবে বৃষ্টিপাত। এরপর সপ্তাহখানেক আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে।

আবহাওয়া অফিস জানায়, বর্ষা বিদায় নেওয়ার আগে অক্টোবরের প্রথমভাগে আবারো হতে পারে বৃষ্টি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কাল একক কনসার্টে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান

সমুদ্রবন্দরে ৪ নম্বর সংকেত বহাল, বৃষ্টি থাকবে শুক্রবার পর্যন্ত

Update Time : 06:21:06 pm, Thursday, 24 September 2026