আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৭%

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্লিপার বাস উল্টে আহত ১৫

  • MIT ERP
  • Update Time : 07:24:14 pm, Thursday, 24 September 2026
  • 19

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্লিপার বাস উল্টে আহত ১৫

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভেকিনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে স্লিপার বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে এদিন ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সারে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা ভেকিনগর এলাকায় ঢাকাগামী লেনে রয়েল পরিবহনের একটি স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত হন ১৫ জন। দুর্ঘটনাকবলিত বাসটি আড়াআড়িভাবে পড়ে থাকার কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। দাউদকান্দি ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের দুটি রেকার এক ঘণ্টার চেষ্টার প্রচেষ্টায় মহাসড়ক থেকে বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেমদাস রায় বলেন, আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৌরীপুর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্লিপার বাস উল্টে আহত ১৫

Update Time : 07:24:14 pm, Thursday, 24 September 2026