আজ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
২৭°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৮১%

এমপিওভুক্ত শিক্ষক বদলি: যা জানালেন মাউশি ডিজি

  • MIT ERP
  • Update Time : 09:52:21 pm, Friday, 25 September 2026
  • 9

এমপিওভুক্ত শিক্ষক বদলি: যা জানালেন মাউশি ডিজি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিষয়টি আগামী সপ্তাহে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে উপস্থাপন করা হতে পারে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘টেলিটক কিছু বিষয় আমাদের অবহিত করেছে। তবে এডিট অপশন চালু বা আবেদন বাতিল করার বিষয়ে শিক্ষামন্ত্রীর নির্দেশনা দরকার। অনেক প্রতিষ্ঠান শূন্য পদ দেখালেও প্রকৃতপক্ষে সেখানে পদ ফাঁকা নেই। আবার ১৯৫টি পদে এনটিআরসিএ প্রতিস্থাপন করেছে। এই বিষয়গুলো সমাধান করতে হলে শিক্ষামন্ত্রীর নির্দেশনা প্রয়োজন।

’ মাউশি ডিজি আরও বলেন, ‘শিক্ষকদের বদলির সামগ্রিক বিষয় আগামী সপ্তাহে শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। এরপর মন্ত্রী যেভাবে নির্দেশনা দেবেন সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। ’ গত ১৩ সেপ্টেম্বর স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়েছে। মাউশির তথ্য অনুযায়ী বদলির জন্য ১৩ হাজার ৬৭৮টি আবেদন পড়েছে।

একেকজন প্রার্থী একাধিক আবেদন করতে পারায় প্রকৃত আবেদনকারীর সংখ্যা জানা যায়নি। এদিকে সরকারি চাকরিজীবীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কার্যক্রম শুরু না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন শিক্ষক-কর্মচারীরা। তারা বলছেন, পে-স্কেলের গেজেট জারির প্রায় এক সপ্তাহ হতে চললেও এখনো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের গেজেট জারির উদ্যোগ নেওয়া হয়নি।

এর ফলে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। শিক্ষকদের বেসিক সরকারি চাকরিজীবীদের ন্যায় হলেও তাদের ভাতা অনেক কম। অল্প বেতনে তাদের জীবিকা নির্বাহ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এ অবস্থায় অতি দ্রুত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পৃথক পে-স্কেলের গেজেট জারির দাবি জানিয়েছেন তারা। শিক্ষকদের এই অনিশ্চয়তার বিষয় নিয়ে মাউশি মহাপরিচালক বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের হতাশ হওয়ার কিছু নেই।

সরকার তাদের বিষয়ে আন্তরিক। আগামী সপ্তাহে এ বিষয়ে অগ্রগতি হতে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এমপিওভুক্ত শিক্ষক বদলি: যা জানালেন মাউশি ডিজি

Update Time : 09:52:21 pm, Friday, 25 September 2026