আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন, ১৪৩৩ | ০৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৫%

রাজধানীর গণপরিবহন উন্নয়নে একনেকে ৩টি মেট্রোরেল প্রকল্প অনুমোদন

  • MIT ERP
  • Update Time : 02:11:47 pm, Wednesday, 16 September 2026
  • 12

রাজধানীর গণপরিবহন উন্নয়নে একনেকে ৩টি মেট্রোরেল প্রকল্প অনুমোদন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেক সভায় এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান। অনুমোদিত প্রকল্প তিনটি হলো—মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রোরেল লাইন-১ এবং মেট্রোরেল লাইন-৫ নর্দান রুট। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এসব প্রকল্প বাস্তবায়নে সম্মিলিতভাবে ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা। এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়িত দুটি প্রকল্পের সংশোধিত ব্যয় ও মেয়াদের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

প্রকল্প দুটি হলো বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন-১ এবং হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত এমআরটি লাইন-৫ নর্দান। অন্যদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পটি নতুন করে অনুমোদন পেয়েছে। পরিকল্পনা কমিশন সূত্র জানায়, একনেকের প্রাথমিক এজেন্ডায় শুধু এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পটি রাখার কথা ছিল।

পরে প্রকল্পগুলোর অগ্রগতি সমন্বয় এবং সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় নিয়ে জাইকার অর্থায়নে চলমান এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দানের ব্যয় ও বাস্তবায়ন মেয়াদ সংশোধনের প্রস্তাবও একই সভায় তোলা হয়। জাইকার অর্থায়নে ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ নির্মাণে সংশোধিত মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। হেমায়েতপুর-ভাটারা রুটের ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পে ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।

এ ছাড়া গাবতলী-দাশেরকান্দি রুটের এমআরটি লাইন-৫ সাউদার্নের মোট দৈর্ঘ্য ১৭ দশমিক ২০ কিলোমিটার। এর মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার অংশ হবে পাতালপথ। প্রকল্পটি বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র করছে: রুহুল কবির রিজভী

রাজধানীর গণপরিবহন উন্নয়নে একনেকে ৩টি মেট্রোরেল প্রকল্প অনুমোদন

Update Time : 02:11:47 pm, Wednesday, 16 September 2026